ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আগামী কাল আবারও মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল, দেখে নিন চূড়ান্ত সময়
আগামীকাল বুধবার সকালে (১৮অক্টোবর) লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা। ভোর ০৬ টায় উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। সকাল ০৮ টায় পেরুকে স্বাগতিক আর্জেন্টিনা।
বাছাইপর্বে টানা ৪ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। লিমায় বিশ্ব চ্যাম্পিয়নদের ট্রেনিং। দলের সেরা তারকা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এখনও পুরোপুরি চোটমুক্ত নন। কিন্তু কোচ স্কালোনি এই ম্যাচেই খেলবেন বলে ইঙ্গিত দিয়েছেন।
সংবাদ সম্মেলনে স্কালোনি মেসিকে নিয়ে বলেন, সে ভালো আছে, সে প্রশিক্ষণ নিচ্ছে। আমরা আগামীকাল সিদ্ধান্ত নেব। যদি সে ভালো থাকে তাহলে সে খেলবে, যা আমরা সবাই চাই।
অন্যদিকে, শেষ ম্যাচে দুর্বল ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করায় সমালোচিত হয়েছিল ব্রাজিল। চোটের কারণে অনিশ্চিত কাসেমিরো। তবে নেইমার খেলবেন। ২০০১ সাল থেকে উরুগুয়ে কখনো সেলেকাওকে হারায়নি।
এদিকে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে নারীকাণ্ডে জড়িয়ে সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছেন ব্রাজিলের তিন তারকা ফুটবলার নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র ও রিচার্লিসন। সাংবাদিক ম্যাথিউস বাল্দির বরাত দিয়ে স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানায়, ভেনেজুয়েলার বিপক্ষে পয়েন্ট খোয়ানোর পর ওইদিনই ব্রাজিলের কুইবাতে নারীদের নিয়ে পার্টিতে মেতে উঠেন দলের সেরা তিন তারকা। এই বিষয়ে একটি অডিও রেকর্ড ভাইরাল হয় শহরটিতে।
এদিকে পার্টিতে যাওয়ার কথা শিকার করেছেন সেখানে উপস্থিত লেটিসিয়া সোগিরো নামে এক নারী। তিনি এও জানিয়েছেন, ৬ মাস ধরে তিনি ভিনিসিয়ুসের সঙ্গে সম্পর্কে রয়েছেন।
এদিকে এমন বিষয় সামনে আসার পর আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ব্রাজিলের তিন ফুটবলার। তবে মার্কা জানিয়েছে বিষয়টি নিয়ে ভিনিসিয়ুস মর্মাহত হয়েছেন।
লাতিন অঞ্চল থেকে তিন ম্যাচে অংশ নিয়ে শতভাগ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর দুই জয় ও এক ড্রয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি