ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে সস্থির স্বস্তির নিঃশ্বাস ফেলল নেইমার
চলতি মৌসুমে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ইউরোপ ছেড়ে রেকর্ড বেতনে সৌদি ক্লাব আল-হিলালে পাড়ি দিয়েছেন। সৌদি আরবে যোগদান সত্ত্বেও, বিতর্ক যেন পিছু ছাড়েনি এই প্রতিভাবান ফুটবলারের। তবে শেষ আল-হিলালের হয়ে মাঠে নেবেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। মাঠে নামার পর দুর্দান্ত এক গোলও করে ফেলেন তিনি। সেই সাথে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন এই তারকা।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব নাসাজি মাজানদারানের বিপক্ষে ৩-০ গোলের জয়ে দুর্দান্ত এক গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা।
আল হিলালের সঙ্গে চুক্তির পর পঞ্চম ম্যাচে গোল করেন নেইমার। দলের অন্য দুটি গোল এসেছে আলেকসান্ডার মিত্রোভিচ ও সালেহ আল-সাহারির। চলতি মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এটি নেইমারের প্রথম জয়। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে উজবেক ক্লাব নাভবাহোরের বিপক্ষে ১-১ গোলে সমতায় ছিল তারা।
অবশ্য ইরানের যে মাঠে আল হিলালের হয়ে প্রথম গোল করলেন সেই মাঠ নিয়েও ম্যাচের আগে ব্যঙ্গাত্মক মন্তব্য করে সমালোচনার শিকার হন তিনি ।
নাসাজি মাজান্দারানের বিপক্ষে ম্যাচের ১৮ মিনিটেই গোলের খাতা খোলেন ফুলহামের সাবেক স্ট্রাইকার মিত্রোভিচ। নেইমার গোল পান ম্যাচের ৫৮ মিনিটে। ডি বক্স লাইনের সামনে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে গোল করেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। গোলের পর নেইমারের উদ্যাপনই বলে দিচ্ছিল, কতটা গুরুত্বপূর্ণ ছিল এই গোল। আল হিলাল সর্বশেষ গোলটি পায় যোগ করা সময়ে।
গতকাল বেশির ভাগ সময়েই দুই দলের খেলতে হয়েছে ১০ জন নিয়ে। কারণ, প্রথমার্ধের আগেই বাজে আচরণের জন্য লাল কার্ড দেখেছেন আল হিলাল অধিনায়ক সালমান আল ফারাজ ও নাসাজি মাজান্দারানের খেলোয়াড় আমির মোহাম্মদ লাল কার্ড দেখেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল