ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মিরপুরের উইকেট প্রশ্নে যা বললেন লিটন
মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম টাইগারদের জন্য বাড়ির মাঠের মতোই। চেনা ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে লিটন জানালেন উইকেট সম্পর্কে তার কোন ধারণাই নেই।
সামনে যেহেতু বিশ্বকাপ এই সিরিজে কেমন উইকেটে প্রত্যাশা করছেন, সাংবাদিকের এমন প্রশ্নে লিটন বলেন, ‘জানি না ভাই। উইকেট সম্বন্ধে এখনও কোনো আইডিয়া নেই। যা-ই হবে দুই দলের জন্য একই হবে।’
কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউহ রিয়াদ এবং তামিম ইকবাল। দুই সিনিয়রের ফিরে আসা নিয়েও ইতিবাচক লিটন,‘দুইজন সিনিয়র খেলোয়াড় থাকলে তো অবশ্যই সব দিক থেকে হেল্প হয়। অনেক দিন পর তারা খেলতে এসেছেন। আমি চাই না কোনো কিছু নিয়ে তাদের চাপ দিতে। তারা গেমটা এনজয় করুক। বাংলাদেশের প্রতিটি ম্যাচেই এনজয় করতে পারলে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে।’
নিউজিল্যান্ডের বোলিং নিয়ে লিটন বলেন,‘কাজ করার তো সুযোগ নাই। যা করার মানসিকভাবে করা লাগছে, মাইন্ড গেম খেলা লাগছে। দেখি কতটুকু সফল হওয়া যায়। টেকটিক্যালি তো কিছু করতে পারিনি, গত কিছু দিন অনুশীলন করতে পারিনি। জানি না আজও কতখানি প্র্যাকটিস করতে পারব। হয়ত প্র্যাকটিস ছাড়াই মেইন ম্যাচে খেলা লাগতে পারে। এটা মানসিকতার খেলা। ওদের স্পিনও ভালো, কোয়ালিটি স্পিনারও কিন্তু আছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল