ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশাল অংকের টাকার বিনিময়ে আল-হিলালে নাম লেখালেন নেইমার
ফরাসি ক্লাব পিএসজি ছাড়তে চান নেইমার জুনিয়র, এমন গুঞ্জন বেশ অনেক দিন ধরেই চলছিল। তবে ব্রাজিলিয়ান তারকার পরবর্তী গন্তব্য কোথায় হবে, তা এতদিন ধরে অনিশ্চিত ছিল। এবার নেইমারের দলবদল নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নেইমারের জন্য পিএসজিকে ৯ কোটি ইউরো দেবে আল হিলাল। পাশাপাশি শর্তসাপেক্ষে প্রাসঙ্গিক আরও কিছু অর্থ খরচ করতে হবে সৌদি লিগের এই ক্লাবকে।
বিবিসির দেয়া তথ্য মতে, নেইমারকে ছাড়তে রাজি হয়েছে পিএসজি। দলবদলে প্রক্রিয়ার কাজ শেষের দিকে। আনুষ্ঠানিক ঘোষণা দিতে আর মাত্র দুটি কাজ বাকি আছে। আজই নেইমারের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আর বাকি কাজ, প্রয়োজনীয় কাগজপত্র চূড়ান্ত করা।
দলবদলের বিশ্বস্ত সাংবাদিক ফ্যাবজিও রোমানিও জানিয়েছেন, আল হিলালের সঙ্গে নেইমারের দুই বছরের চুক্তি হয়েছে। যার মেয়াদ থাকবে জুন ৩০, ২০২৫ পর্যন্ত। বার্সা থেকে পিএসজিতে এসে দশ নম্বর জার্সি পেয়েছিলেন নেইমার। এবার প্যারিস ছাড়লেও তার জার্সি নম্বরে পরিবর্তন আসছে না। আল হিলালেও দশ নম্বর জার্সি পাবেন নেইমার।
রোমানো আরও জানিয়েছেন, নেইমারের এই চুক্তিতে বার্সেলোনায় ধারে ফেরার কোনো শর্ত নেই। অর্থাৎ শুধু আল হিলালেই খেলবেন।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্তে জানিয়েছে, দুই মৌসুমের নেইমারকে ৩২ কোটি ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে আল হিলাল। পিএসজিতে বছরে আড়াই কোটি ইউরো বেতন পান এই তারকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল