ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে ফাইনাল হলো নেইমারের গন্তব্য
দলবদলের বাজারে আরও একবার নাটকীয়তার সামনে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে ইস্যুতে ব্যর্থ হয়ে এবার আরেক পিএসজি তারকা নেইমার জুনিয়রের দিকে হাত বাড়িয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। এফসি বার্সেলোনায় ফেরার ব্যাপারে মনস্থির করা ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে ভেড়াতে বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে প্রো লিগের ক্লাবটি।
শনিবার (১২ আগস্ট) দলবদলের বিশ্বাসযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানান, ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার সৌদি আরবের ক্লাব আল হিলালে যাচ্ছেন। তিনি টুইট করে জানান, আল হিলাল নেইমার জুনিয়রের জন্য একটি প্রস্তাব দিয়েছে। সূত্র জানিয়েছে, প্রস্তাবটা বিরাট অঙ্কের। সমঝোতায় পৌঁছাতে আলোচনা চলছে।’
সাবেক বার্সা তারকা নেইমারকে দলে ভেড়াতে না পারলে বিকল্প অপশনও হাতে রয়েছে বার্সেলোনার। পর্তুগালের ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সকে দলে টানতে আগ্রহী কাতালান ক্লাবটি। তা ছাড়াও পর্তুগিজ তারকা আগে থেকেই বার্সায় খেলার আগ্রহ প্রকাশ করেন।
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে দলে ভেড়ানোর কাছে গিয়ে ব্যর্থ হয়েছে আল হিলাল। এমনকি তারা পিএসজির এমবাপ্পেকে রেকর্ড ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল। এবার তারা ব্রাজিলিয়ান নেইমার জুনিয়রকে বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে। আর এ প্রস্তাব পিএসজি তারকা মেনে নিলে তা হবে এবারের মৌসুমে তাদের সবচেয়ে বড় সাইনিং।
২০২৩-২৪ ফুটবল মৌসুমের জন্য সেনেগালিজ ডিফেন্ডার কালিদু কুলিবালি, সার্বিয়ান স্ট্রাইকার মিলান কোভিচ-সেভিচ এবং পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসের মতো তারকা খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে আল হিলাল। তবে স্কোয়াডকে আরও শক্তিশালী করতে বেশকিছু ফুটবলারকে দলে টানার পরিকল্পনা রয়েছে ৮টি সৌদি প্রো লিগ এবং ৪টি এএফসি চ্যাম্পিয়ন্স লিগজয়ীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল