ঢাকা, রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এত সব ঘটনার পর গোল বর্ন্যায় ফিরলেন নেইমার
গত ২০১৭ সালে দাপটের সঙ্গে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। সে সময় তাকে ঘিরে ক্লাবটির কত স্বপ্ন ছিল। শুরুর দিকে ভালো সময়ই পার করেন এই ব্রাজিলিয়ান; কিন্তু ধীরে ধীরে সেটি হতাশায় রূপ নেয়। নিয়মিত চোটে পড়া, মাঠের বাইরের নানা বিতর্ক আর অফফর্ম পিএসজির সঙ্গে তার দূরত্ব তৈরি করে। একসময় তাকে বেচার জন্য কম দৌড়ঝাঁপ করেনি পিএসজি। তবে মেসির ক্লাব ত্যাগ আর এমবাপেকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে প্যারিস জায়ান্টসদের আশা ভরসা যে হতে পারেন এক নেইমারই, সেটিই যেন দেখালেন সেলেসাও তারকা।
আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় দুপুরে প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার বুসান আসাইদ স্টেডিয়ামে স্থানীয় ক্লাব জেওনবাকের মুখোমুখি হয়েছিল পিএসজি। যেখানে স্বাগতিক ক্লাবটির বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে ফরাসি জায়ান্টসরা। এই ম্যাচ দিয়েই প্রায় পাঁচ মাস পর মাঠে ফিরেছেন নেইমার। প্রত্যাবর্তনের ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকাও রাখলেন।
প্রথমার্ধে নেইমারের লিডে বিরতিতে যায় পিএসজি। পরে ম্যাচের অন্তিম মুহূর্ত তথা ৮৩ মিনিটে ব্রাজিল তারকার দ্বিতীয় গোলে লিড দ্বিগুণ করে সফরকারীরা। ৮৮ মিনিটে পিএসজির স্কোর ৩-০ করেন রিয়াল মাদ্রিদ ছেড়ে আসা মার্কো আসেনসিও।
গত মৌসুমের বেশির ভাগ সময়ই চোট পরিচর্যায় কাটাতে হয়েছিল নেইমারকে। প্রাক মৌসুমের শুরুর ম্যাচগুলোতেও খেলতে পারেননি। আগামী ১৩ আগস্ট থেকে শুরু হবে লিগ ওয়ানের নয়া মৌসুম। প্রথম দিন থেকে পিএসজির জার্সিতে মাঠ মাতাতে প্রস্তুত নেইমার।
পিএসজিও এখন নেইমারকে রেখে দিতে চায়। কেননা যে তিনজন বড় তারকাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরিকল্পনা সাজিয়েছিল তারা, সেটা একপ্রকার ভেস্তে গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল