ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অনেকদিন পর ফিফা র্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ
ভারতে অনুষ্ঠিত সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। তাতেই দীর্ঘ প্রায় দেড় বছর পর ফিফা র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ। চলতি বছরের ২০ জুলাই ফিফার প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে জামাল ভূঁইয়ারা। দাঁড়িয়েছে ১৮৯তম অবস্থানে।
ফিফার ২০২১ সালের ১২ আগস্ট আপডেট করা র্যাঙ্কিংয়ে ১৮৮তম অবস্থানে ছিল বাংলাদেশ। ওই বছরের নভেম্বরে এক ধাপ এগিয়ে ১৮৭তম অবস্থানে নামে বাংলাদেশ। ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ফুটবল দলের র্যাঙ্কিং ছিল ১৮৮।
এরপর পেছাতে শুরু করে বাংলাদেশ। ২০২২ সালের ৩১ মার্চ আবার পূর্বের অবস্থান ১৮৮ নম্বরে নেমে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। সেখান থেকে আরও অবনতি হয়। ৬ অক্টোবর ২০২২ অনুযায়ী র্যাঙ্কিংয়ে গিয়ে দাঁড়ায় ১৯২তে। গত জানুয়ারি পর্যন্ত ওই ১৯২তম অবস্থানেই ছিল বাংলাদেশ। এবার যেটা তিন ধাপ এগিয়ে দাঁড়াল ১৮৯।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে ছিল ভুটান। তারা পাঁচ ধাপ নেমে ১৮৫তে দাঁড়িয়েছে। সাফ চ্যাম্পিয়ন হয়ে ভারত তিন ধাপ এগিয়েছে। তারা ফিফা র্যাঙ্কিংয়ে ৯৯তম অবস্থানে আছে। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। রানার্স আপ ফ্রান্স আছে দুইয়ে এবং ব্রাজিল আছে তিনে। সেরা দশে কোন পরিবর্তন হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি