ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

চমক দিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করল আর্জেন্টিনা

২০২৩ জুলাই ১০ ১৩:১৪:১৪

চমক দিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করল আর্জেন্টিনা

চলতি মাসেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে পর্দা উঠবে ফিফা নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর। এবারের নারী বিশ্বকাপ আগামী ২০ জুলাই থেকে শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

শনিবার (৮ জুলাই) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ঘোষিত ২৩ সদস্যের এই দলে রয়েছেন পাঁচ ফরোয়ার্ড। বিশ্বকাপে চমক দেখানোর লক্ষ্যেই এবারের আসরে মাঠে নামবে আর্জেন্টিনার মেয়েরা। আসন্ন নারী বিশ্বকাপে 'জি' গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইতালি, সুইডেন এবং দক্ষিণ আফ্রিকা।

গ্রুপ পর্বের তিনটি ম্যাচের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে জুলাইয়ে। নিজেদের প্রথম ম্যাচে ২৪ জুলাই ইতালি নারী দলের বিপক্ষে লড়বে আর্জেন্টিনার মেয়েরা আর ২৭ জুলাই আর্জেন্টিনার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আর্জেন্টিনা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে লড়বে ২ আগস্ট।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ