ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মার্টিনেজের জন্য কলকাতায় আয়োজন করা হয় যেসব খাবার
বাংলাদেশের ঝটিরা সফরের পর মার্টিনেজ এখন কলকাতায়। এর আগেও বিশ্ব ফুটবলের একের পর এক তারকার পা পড়েছে কলকাতায়। এর আগে আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসিও এসেছিলেন ফুটবলের এই মক্কায়।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমি মার্টিনেজ কলকাতায় এসেই যেন বাঙালি বাবু সেজেছেন। তার জন্য থাকছে নানারকম বাঙালি খাবার। মঙ্গলবার কলকাতার মিলন মেলায় এমিলিয়ানো মার্টিনেজকে ঘিরে এক অনুষ্ঠানের আয়োজন করেন আয়োজকেরা। ক্রীড়া সংগঠক শতুদ্র দত্তের সেই অনুষ্ঠানের নাম 'তাহাদের কথা'। সেখানে নিজের গল্প শুনিয়েছেন মার্টিনেজ। মাঝে তিনি দুপুরের খাবার সেরেছেন বাঙালি খাবার দিয়ে। যেখানে ইলিশ থেকে শুরু করে রসগোল্লা পর্যন্ত ছিল মার্টিনেজের সামনে।
মার্টিনেজের জন্য এমন বাঙালিয়ানা খাবারের আয়োজন করেছে কলকাতার রেস্তোরাঁ 'সপ্তপদী'। এই খাবারের মধ্যে ছিল ইলিশ পাতুরি ও ডাব চিংড়ি। প্রধান আইটেম হিসেবে ছিল ভাত, বাসন্তী পোলাও, লুচি, ছোলার ডাল, ভাজা মশলা আলুর দম, ঝুড়ি আলু ভাজা, পটলের দোরমা, চট্টগ্রামের চৈতল মুইঠ্যা।
মাংসও রয়েছে তার তালিকায়, থাকবে কাঁচা লঙ্কার মুরগি ও সপ্তপদীর অভিনব মাংস। এছাড়া ছিল কাঁচা আমের শরবত ও লিচুর শরবত। এই সব খাবার বাদেও ছিল মিষ্টির ব্যবস্থা। আমের চাটনি, খেজুর আমসত্ত্ব চাটনি,পাঁপড়, রসগোল্লা, মিষ্টি দই, লিচু লঙ্কার পায়েস এবং পান। অর্থাৎ, মার্টিনেজের জন্য আয়োজনে কোনো কমতি রাখেনি কলকাতা।
এই সব খাবার খাওয়ার পাশাপাশি নিজের শরীরচর্চার দিকেও নজর রাখবেন মার্টিনেজ। নিজের শরীরকে ফিট রাখার জন্য কলকাতায় প্রতিদিন নিয়ম করে দুই ঘণ্টা করে ব্যায়াম করবেন আর্জেন্টিনার এই গোলরক্ষক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি