ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসি না রোনালদো কাকে সেরা বললেন মার্টিনেজ
ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসির পর বিশ্বকাপ জয়ী তৃতীয় আর্জেন্টাইন তারকা হিসেবে ফুটবলের মক্কা কলকাতায় এমিলিয়ানো মার্টিনেজ। ঢাকার ১১ ঘন্টার সংক্ষিপ্ত সফর শেষ করেই গতকাল বিকালে কলকাতা পা রাখেন মেসির এই সতীর্থ।
মঙ্গলবার কলকাতার মিলন মেলায় এমিলিয়ানো মার্টিনেজকে ঘিরে এক অনুষ্ঠানের আয়োজন করেন আয়োজকেরা। ক্রীড়া সংগঠক শতুদ্র দত্তের সেই অনুষ্ঠানের নাম 'তাহাদের কথা'। সেখানে নিজের গল্প শুনিয়েছেন মার্টিনেজ।
অনুষ্ঠানের এক পর্যায়ে মার্টিনেজের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, কে সেরা? রোনালদো না মেসি? আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই তারকা মেসিকেই সর্বশ্রেষ্ঠ আখ্যা দিয়ে বলেন, 'অবশ্যই মেসি সর্বশ্রেষ্ঠ। রোনালদো কেবল একজন ফুটবলার মাত্র।'
মার্টিনেজের কাছে আরেকটি প্রশ্ন ছিল, মেসি-রোনালদোর জায়গা কেউ নিতে পারবেন? উত্তরে রোনালদোর কথা আড়াল করে মার্টিনেজ বলেন, 'মেসির জায়গা কেউ নিতে পারবে না। কারণ মেসি অন্য গ্রহের।'
কলকাতার মিলনমেলা প্রাঙ্গনের এই অনুষ্ঠানে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এমিলিয়ানো মার্টিনেজকে সম্মান জানানো হয়। এসময় ইস্টবেঙ্গলের পক্ষ থেকে দেওয়া হয় স্মারক ও সদস্যপদ। এছাড়া মার্টিনেজেকে সংবর্ধনা দেয় মোহনবাগানও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি