ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নেইমারের বার্সায় ফেরা আটকে আছে যেখানে
পিএসজির এমএনএম ত্রয়ী ভেঙে গেছে লিওনেল মেসি প্যারিস ছেড়ে ইন্টার মায়ামিতে যাওয়ায়। শুধু ভাঙা নয়, এখন যে খবর আসছে, এমএনএম ত্রয়ীর একজনও হয়তো পিএসজিতে থাকবেন না!
মেসি চলে গেছেন ইন্টার মায়ামিতে। কিলিয়ান এমবাপ্পে জানিয়ে দিয়েছেন, আগামী মৌসুমে শেষ হতে চলা চুক্তি আর নবায়ন করবেন না। নেইমারও যে প্যারিসে আর থাকতে চাইছেন না, সেই গুঞ্জন আগেই শুরু হয়েছিল। তিনি নাকি আবার বার্সেলোনায় ফিরতে চান। এবার বিইন স্পোর্টস খবর দিয়েছে, নেইমারের দলবদল নিয়ে প্রায় সমঝোতায় পৌঁছে গেছে পিএসজি-বার্সা। শুধু একটি বিষয়ে মীমাংসা হওয়া বাকি আছে।
২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে নাম লিখিয়েছিলেন নেইমার। এরপর ছয় মৌসুম কেটে গেলেও প্যারিসের ক্লাবটির প্রত্যাশা মেটাতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। নেইমার নিজেও হয়তো প্যারিসে তাঁর এই অধ্যায়টা নিয়ে সন্তুষ্ট নন। পিএসজির হয়ে ৫টি লিগসহ মোট ১৩টি ঘরোয়া ট্রফি জিতেছেন নেইমার। কিন্তু প্যারিসের ক্লাবটির কাঙ্ক্ষিত চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দিতে পারেননি।
সব মিলিয়ে নেইমারকে আর রাখতে চায় না পিএসজি—এমন খবর বেশ কিছুদিন আগেই দিয়েছিল ফ্রান্সের পত্রিকা লেকিপ। লেকিপের এই খবরের পর নেইমারকে পেতে আগ্রহ দেখায় বেশ কয়েকটি ক্লাব। এর মধ্যে ছিল সৌদি আরবের ক্লাবও। কিন্তু নেইমার বার্সেলোনায় ফেরার আগ্রহ দেখান।
নেইমারের বার্সায় ফেরার আগ্রহের কথা শুনে দলটির কোচ জাভি হার্নান্দেজ বলেছিলেন, ‘আমি নেইমারকে একজন মানুষ, একজন খেলোয়াড় আর বন্ধু হিসেবে প্রশংসাই করব। সে অসাধারণ এক খেলোয়াড়।’
আর এখন কাতারভিত্তিক সংবাদমাধ্যম বিইন স্পোর্টস খবর দিয়েছে, বেতন বাদে নেইমারকে ফেরানোর ব্যাপারে পিএসজির সঙ্গে সব ব্যাপারেই সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। মেসিকে ফেরানোর ব্যাপারেও এই একটি জায়গাতেই আটকে গিয়েছিল ক্যাম্প ন্যুয়ের ক্লাবটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি