ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্যালন ডি’অরের জন্য মেসির সঙ্গে অন্য একজন তারকা ফুটবলার এগিয়ে আছে
ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমে নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড ট্রেবল জয়ের পরও তাকে ব্যালন ডি’অর দিতে নারাজ আর্জেন্টিনার সাবেক ফুটবলার হাভিয়ের জানেত্তি। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের ভাইস প্রেসিডেন্ট ২০২৩ সালের ব্যালন ডি’অর মেসিকেই দিতে চান।
এ মৌসুমে ব্যালন ডি’অর জয়ের সবচেয়ে বড় দাবিদার আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি এবং ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জয়ী তারকা হালান্ড।
জানেত্তি বিশ্বাস করেন, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পর অন্যদের সরিয়ে এ ফুটবলের মর্যাদাপূর্ণ পুরস্কার পাওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন এলএম টেন। এটি তাকে রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জয়ের স্বাদ দেবে।
‘আমি মনে করি ব্যালন ডি’অর মেসির প্রাপ্য। কারণ বিশ্বকাপের প্রধান চরিত্র হিসেবে তিনি তার স্বপ্নপূরণ করেছেন। আমার মতে, বেশ কয়েক বছর ধরেই তিনি সেরা।’
ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে। এফএ কাপ এবং প্রিমিয়ার লিগ শিরোপাও ঘরে তুলে ইপিএলের দ্বিতীয় ক্লাব হিসেবে ট্রেবল সম্পন্ন করে।
পুরো মৌসুমে অসাধারণ পারফরম্যান্সে হালান্ড লিগে রেকর্ড ৩৬ গোলসহ মোট ৫২টি গোল করেছেন। সিটির ইতিহাস শুরুর কাহিনীতে গুরুত্বপূর্ণ অবদান রাখা হালান্ড এ দৌড়ে এগিয়ে আছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি