ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাজিলের আবারও চরম হার
ফুটবলে ব্রাজিল শক্তিশালী দল হলেও সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে ভালো সময় যাচ্ছে না তাদের। ফুটসালে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হারানোর পর এবার ব্রাজিলের যুবারা হারলো মেক্সিকো যুবদলের কাছে। মঙ্গলবার (২৭ জুন) প্রীতি ম্যাচে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের কাছে এক গোলে পরাজিত হয় ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল। যুব বিশ্বকাপের প্রস্তুতি অংশ হিসেবে মেক্সিকো অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে মাঠে নামে সেলেসাওরা। চলতি বছরের শেষদিকে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ। ২৪ দলের অংশগ্রহণে ১০ নভেম্বর পর্দা উঠবে যুব বিশ্বকাপের। ২ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসন্ন এই যুব বিশ্বকাপের।
মঙ্গলবার ব্রাজিলের স্থানীয় সময় দুপুর ২টায় মেক্সিকোর যুবাদের বিপক্ষে মাঠে নামে ব্রাজিলের যুবারা। মেক্সিকোর পক্ষে ম্যাচের একমাত্র গোলটি করেন লুইস নাভারেত্তে। টানা ১৯ ম্যাচ জয়ের পর হারের তিক্ত স্বাদ পায় ব্রাজিল অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।
এর আগে, মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার আগে ব্রাজিলের ফিলিপ বলেন, মেক্সিকো বর্তমান কনকাকাফ চ্যাম্পিয়ন। এই প্রীতি ম্যাচ দলকে একত্রিত করার দারুণ সুযোগ। একই সঙ্গে যুব দলে যারা প্রথমবার খেলছে তাদের পর্যবেক্ষণেরও সুযোগ রয়েছে মেক্সিকো ম্যাচে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি