ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর্জেন্টিনার ২৬ সদস্যের দল ঘোষণা, নেই বিশ্বকাপজয়ী মেসি
ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আগামী মাসে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবেন বিশ্বকাপজয়ী মেসি। ধারণা করা হচ্ছে, ফুটবলের এই মহাতারকাকে ১৬ জুলাই নিজেদের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দেবে মায়ামি। ২১ জুলাই মায়ামির জার্সিতে মাঠে নামার কথা রয়েছে মেসির।
তবে, তারও আগে ১৯ জুলাই এমএলএস অল-স্টার্স বনাম আর্সেনালের ম্যাচেও দেখা যেতে পারে আর্জেন্টাইন এই ফুটবলারকে এমন খবরও প্রকাশ করেছিল ইউরোপিয়ান গণমাধ্যম। তবে, সেই ম্যাচে মাঠে নামা হচ্ছে না মেসির। কারণ, আর্সেনাল ম্যাচের জন্য ঘোষিত দলে সুযোগ মেলেনি এই তারকা ফুটবলারের।
ডিসি ইউনাইটেডের ইংলিশ কোচ ওয়েইন রুনি এমএলএস অল-স্টার্স দলের দায়িত্ব পালন করছেন। ডিসির মাঠ অডি ফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের শক্তিশালী দল আর্সেনালের বিপক্ষে লড়বে অল স্টার্স। ইতোমধ্যে সেই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে অল-স্টার্স, যেখানে নেই মেসির নাম। চুক্তিসংক্রান্ত জটিলতা দূর করে আর্সেনালের বিপক্ষে অল স্টার্সের জার্সিতে মেসিকে খেলানর সর্বোচ্চ চেষ্টা করেছিল এমএলএল কর্তৃপক্ষ।
এদিকে, ধারণা করা হচ্ছে, মৌসুমপ্রতি ৫ কোটি ৪০ লাখ ডলার পারিশ্রমিক পাবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। এছাড়া অন্য কিছু খাত থেকেও আয়ের সুযোগ পাবেন মেসি। ইন্টার মায়ামিতে চুক্তির অংশ হিসেবে অ্যাপলের সাথে মুনাফা ভাগাভাগি এবং সেই সঙ্গে অ্যাডিডাসের শেয়ারের একটি অংশ পাবেন মেসি। স্ট্রিমিং প্যাকেজ এমএলএস সিজন প্লাসে সাইন আপ করে যেসব নতুন গ্রাহক তৈরি হবে, সেখান থেকে রাজস্বের একটি অংশ মেসিকে দেয়ার চিন্তা করছে অ্যাপল। অন্যদিকে অ্যাডিডাস কোম্পানি চিন্তা করছে, মেসি মেজর লিগ সকারে খেললে তাদের মুনাফা বাড়বে। সেক্ষেত্রে তাকে একটি অংশ দেয়ার চিন্তাভাবনা করছে কোম্পানিটি।
উল্লেখ্য, বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে ২ বছরের চুক্তিতে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন মেসি। সেই পিএসজি থেকে এবার মায়ামিতে যোগ দিতে চলেছেন ফুটবলের এই মহাতারকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি