ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ব্রাজিল, জেনে নিন চূড়ান্ত দিন-ক্ষণ
বিশ্ব দরবারের ক্রীড়াঙ্গনে ব্রাজিল-আর্জেন্টিনা মানেই বাড়তি উত্তেজনা। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের লড়াই যেমন অন্যরকম মর্যাদা বহন করে ঠিক তেমনি ফুটসাল ফুটবলেও এই দুই দলের লড়াই যোগ করে ভিন্ন মাত্রা। কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে জাতীয় দল কিংবা বয়স ভিত্তিক দল সবজায়গাতেই জয়জয়কার আলবিসেলেস্তেদের।
সম্প্রতি কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা।এবার আবারও লাতিন আমেরিকার দুই পরাশক্তি সুপার ক্লাসিকোতে মুখোমুখি হতে যাচ্ছে। দক্ষিণ আমেরিকান বিচ সকার অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে।
মঙ্গলবার (২৭ জুন) টুর্নামেন্টের আয়োজক দেশ ও চূড়ান্ত সূচি ঘোষণা করে কনমেবল। এবারের আসরটির স্বাগতিক দেশ চিলি। লাতিন আমেরিকার মোট ১০টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। ৫ আগস্ট হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আর ফাইনাল হবে ১৩ আগস্ট।
টুর্নামেন্টের বি গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এ দু’দল ছাড়াও অন্য তিন দল হলো পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা। এ গ্রুপে রয়েছে স্বাগতিক চিলি, প্যারাগুয়ে, ইকুয়েডর বলিভিয়া ও উরুগুয়ে।
টুর্নামেন্টের উদ্বোধনী দিন অর্থাৎ ৫ আগস্ট মাঠে নামবে আর্জেন্টিনার যুবারা। দিনের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। আর ব্রাজিল মাঠে নামবে পরদিন। প্রতিপক্ষ কলম্বিয়া।
বহুল আকাঙ্ক্ষিত সুপার ক্লাসিকো হবে বৃহস্পতিবার (১০ আগস্ট)। গ্রুপ পর্বের ম্যাচ শেষে মাঝে একদিন বিরতি দিয়ে শুরু হবে চূড়ান্ত পর্ব। ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে রোববার (১৩ আগস্ট)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি