ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে ফিফা থেকে বিশাল সুখবর পেল বাংলাদেশ
বিশ্ব ফুটবল র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি। লম্বা সময় ধরেই খবরের শিরোনাম এমনটাই। কিন্তু হুট করেই বদলে গেল দৃশ্যপট। বারবার র্যাঙ্কিংয়ে অবনতি হতে থাকলেও দীর্ঘদিন পর র্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ। যদিও এখনও লাল-সবুজের প্রতিনিধিদের অবস্থান ১৯০ এর ঘরে।
র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে বর্তমানে ১৯১ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। সদ্য হালনাগাদকৃত ফিফা র্যাঙ্কিং বলছে এমনটাই।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হয়েছে মালদ্বীপকে হারানোয়। র্যাঙ্কিংয়ের ১৫৪ নম্বর দলকে হারানোর মাধ্যমে ৭ দশমিক ৫৯ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। আর তাতেই ব্রুনাইকে পেছনে ফেলে ১৯১ নম্বরে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বর্তমানে জামাল ভূঁইয়াদের রেটিং পয়েন্ট ৮৯১ দশমিক ৩৭।
সাফে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে হারালে ফের বেড়ে যাবে বাংলাদেশের রেটিং পয়েন্ট। জয় পেলে বাংলাদেশের পয়েন্টের সঙ্গে যোগ হবে ২ দশমিক ৫৬ পয়েন্ট। আর তখন পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৮৯৪ দশমিক শূন্য তিনে।
তবে ভুটানকে হারালে পয়েন্ট বাড়লেও র্যাঙ্কিংয়ে পরিবর্তন হবে না বাংলাদেশের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি