ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপের সূচি প্রকাশের পরেই সংবাদ সম্মেলনে মুখ খুললেন টাইগার অধিনায়ক
আসন্ন ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে এবারের বিশ্বকাপ। মঙ্গলবার (২৭ জুন) ঘোষিত সূচিতে দেখা যায়, ১৯ নভেম্বর হবে আইসিসি বিশ্বকাপের ফাইনাল। এদিকে, বিশ্বকাপের সূচি প্রকাশের পর আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে নিজের অনুভূতি প্রকাশ করেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
বিশ্বকাপের অংশগ্রহণকারী প্রতিটি দলকে শক্তিশালী উল্লেখ করে তামিম বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপ অনেক বড় আয়োজন। এর সঙ্গে কোন কিছুর তুলনা চলে না। কারণ, এই প্রতিযোগিতা প্রতিনিয়ত আপনার ম্যাচ সচেতনতা ও ধৈর্য্যর পরীক্ষা নেবে। যে ছকে প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে তাতে আলগা মনোভাব দেখানোর সুযোগ নেই। প্রতিটি দল শক্তিশালী এবং সহজ বলতে কোন ম্যাচ নেই।’
নিজের দল নিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপে আমাদের যে দলটা খেলবে সেটা নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী। ওয়ানডেতে আমরা খুবই ভালো খেলছি। বিশ্বকাপ বাছাইপর্বে আমরা সেরা দলগুলোর একটি ছিলাম। অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেট্যারদের মিশেলে আমাদের দারুণ একটি দল। কন্ডিশনও অনেকটা আমাদের পরিচিত।’
১০ দলকে নিয়ে ৫০ ওভারের শ্রেষ্ঠত্বের আসর ৪৬ দিন ব্যাপী চলবে ভারতের ১২ শহরে। খেলা হবে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গৌহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লক্ষ্ণৌ, ইন্দোর, রাজকোট ও মুম্বাইতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি