ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মায়ামিতে যত নম্বরের জার্সিতে দেখা যাবে মেসিকে
এবারের দলবদলের বাজারে সবার আগ্রহের জায়গায় ছিলেন লিওনেল মেসি। কোথায় কোন ক্লাবে যাবেন তিনি। ইউরোপ, আমেরিক নাকি এশিয়া? শেষ পর্যন্ত আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক নিজের পরবর্তী গন্তব্য ঠিক করলেন মার্কিন মুল্লুক। যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা অখ্যাত ক্লাবটি এখন নিয়মিত বিশ্ব গণমাধ্যমের খবরের শিরোনাম হচ্ছে। মেসির ঘোষণার পরপরই হু হু করে বাড়ছে ক্লাবটির জনপ্রিয়তা। যার প্রমাণ মিলেছে মায়ামির ম্যাচের টিকিট কেনার খবরে। বলা হচ্ছে মায়ামির হয়ে মেসির অভিষেক ম্যাচতো বটেই, পুরো সিজনের টিকিটই বিক্রি হয়ে গেছে।
তবে এখন পর্যন্ত ক্লাবটির সঙ্গে মেসির আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি। ধারণা করা হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহেই চুক্তি হতে পারে মেসি-মায়ামির। আর ২১ জুলাই ক্লাবটির জার্সি গায়ে অভিষেক হবে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই তারকার।
মেসি ভক্তদের প্রশ্ন মায়ামিতে কত নম্বর জার্সি গায়ে মাঠ মাতাবেন মেসি? ভক্তদের সে উত্তর অবশ্য দিয়ে দিয়েছে ক্লাবটি। লিওনেল মেসি বার্সেলোনায় আইকনিক ‘১০ নম্বর’ জার্সি পরে খেলতেন। সদ্য বিদায় নেয়া ফরাসি ক্লাব পিএসজিতে মেসির জার্সি ছিল ‘৩০ নম্বর’। ইন্টার মায়ামিতে মেসি আবারও তার পুরনো ‘১০ নম্বর’ জার্সিতেই ফিরছেন। অবশ্য এমনটাই প্রত্যাশা করেছে তার ভক্তরা।
সম্প্রতি আর্জেন্টাইন মহাতারকার জন্মদিনের দিন গত ২৪ জুন মায়ামির শুভেচ্ছাবার্তার এক পোস্টে তেমনই ইঙ্গিত মিলেছে। কালো রঙের ব্যাকগ্রাউন্ডে গ্রাফিতি ঢংয়ে ক্লাবটি লিখেছে ‘ফেলিজে কাম্পলিয়ো ১০’। স্প্যানিশ শব্দটির অনুবাদ করলে অর্থ দাঁড়ায় ‘শুভ জন্মদিন ১০’।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি