ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
যে কারনে এক বছর দলের বাহিরে থাকবে মেসি
আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি জমাচ্ছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। নতুন ক্লাব ও আমেরিকার কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে আন্তর্জাতিক ফুটবল থেকে মেসিকে এক বছরের ছুটি দিতে যাচ্ছে আর্জেন্টাইন
ফুটবল অ্যাসোসিয়েশন। এমনই এক খবর জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য মিরর।দ্য মিরর ছাড়াও খেলাধুলাবিষয়ক ওয়েবসাইট গোলডটকমসহ আরও কয়েকটি গণমাধ্যম এমন সংবাদ প্রচার করে।
কিন্তু এখন পর্যন্ত মেসির পক্ষ থেকে এ বিষয়ে কিছুই জানা যায়নি। এমনকি এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো কিছুই জানানো হয়নি আর্জেন্টিনা ফুটবল দল, লিওনেল স্কালোনি অথবা দেশটির ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও।
দ্য মিররের দাবি, মেসি জাতীয় দল থেকে এক বছরের জন্য দূরে থাকতে দলের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলেছেন। তাদের থেকে সবুজ সংকেত পেলেই এক বছরের জন্য জাতীয় দল থেকে ছুটি পাবেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
সেই মোতাবেক আগামী জুলাই থেকে পরের বছরের জুন পর্যন্ত জাতীয় দল থেকে ছুটি পাবেন লিও।
কিন্তু বাস্তবতা বলছে মেসির এতো লম্বা সময় ছুটি পাওয়ার কোন সম্ভাবনাই নেই। কেননা ২০২৪ সালের জুন-জুলাই থেকেই শুরু হবে কোপা আমেরিকা। এছাড়া দলের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ তো রয়েছেই।
আন্তর্জাতিক ম্যাচগুলো বাদ দিলেও কোপা আমেরিকায় মেসিকে খেলতেই হবে। এছাড়া ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের খেলা তো রয়েছেই। যেটি শুরু হবে সেপ্টেম্বরে।
এসব দিক বিবেচনায় মেসি যদি ছুটি পানও তাহলে সেটি চার মাসের বেশি হওয়ার কোন সম্ভাবনাই নেই। যদি সেটিও না হয় তাহলে অতি গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেই শুধু সার্ভিস পাওয়া যাবে মেসির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি