ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবাক ফুটবল বিশ্বঃ হ্যাটট্রিক করে জন্মদিন রাঙালেন লিওনেল মেসি
২০২৩ বিশ্বকাপের পর নিজের প্রথম জন্মদিনটা জন্মভূমি রোজারিওতে কাটিয়েছেন বর্তমান সময়ের সব থেকে সেরা ফুটবলার আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। নিজ জন্মভূমিতে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি সাবেক সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজের বিদায় উপলক্ষ্যে আয়োজিত এক প্রদর্শনী ম্যাচে তিনি অংশ নেন।
শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামেন তিনি। আর মাঠে নেমেই নিজের জন্মদিনটা আরও রঙিন করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক করে।
মেসির সাবেক সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজ ওল্ড বয়েজে তিন বছর খেলার পর কিছুদিন আগেই অবসর নিয়েছেন। সে কারণেই আয়োজন করা হয় প্রদর্শনী ম্যাচের। মেসির জন্মদিনের দিনটিতেই আয়োজন করা হয় ম্যাচটির।
আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সঙ্গে মাঠে নামেন দেশটির ফুটবল কোচ লিওনেল স্ক্যালোনিও। এ ছাড়াও ডি মারিয়া, সার্জিও আগুয়েরোসহ সাবেক ও বর্তমান অনেক ফুটবলারই অংশ নেন ম্যাচটিতে।
নিউয়েলস ওল্ড বয়েজ লিজেন্ডসের বিপক্ষে প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন মেসি।
নিজের জন্মদিন নিয়ে আর্জেন্টাইন তারকা বলেন, ‘আমি রোজারিওতে নিজের জন্মদিন পালন করতে পছন্দ করি। বিশ্বকাপের পরে এটিই আমার জন্মদিন। একটি বিশেষ জন্মদিন। এর আগে কখনও এমন অনুভূতি পাইনি, যা এবার পাচ্ছি।’
১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নেন মেসি। জন্মের পর শারীরিক অনেক প্রতিবন্ধকতা স্বত্বেও তার পায়ের কারিশমায় মুগ্ধ হয় বার্সা। ধীরে ধীরে বার্সার মূল দলে নাম লেখান তারকা এই ফুটবলার। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি।
২০০৪ থেকে ২০২১ অবধি বার্সার হয়ে প্রায় সব শিরোপাই জেতেন মেসি। ২০২২ সালে জেতেন আরাধ্য বিশ্বকাপও। বার্সা থেকে মেসি পাড়ি জমান ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। শৈল্পিক ফুটবলে রাঙিয়েছেন ফরাসিদের। এখন মেসি যাদুতে বুঁদ হওয়ার অপেক্ষায় যুক্তরাষ্ট্রের মেজর লিগের দল ইন্টার মায়ামি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি