ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আটক নেইমারের বাবা
আবারও সংবাদের শিরোনামে ফুটবল বিশ্বের পাঁচ বারের চ্যাম্পিয়ন দল ব্রাজিলের তারকা ফুটবল সুপারস্টার নেইমার। জানা যায় যে এবার শিরোনামে এসেছেন তার বাবার কারণে। পরিবেশগত অপরাধের কারণে তার বাবা নেইমার সান্তোস সিনিয়রকে আটক করে ব্রাজিলের পুলিশ। যদিও আটকেরের কিছুক্ষণ পরে ছেড়ে দেওয়া হয় তার বাবাকে।
এএফপি ও রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার মানাগারাতিবা থেকে নেইমারের বাবাকে আটক করে পুলিশ। এরপর ব্রাজিল তারকার মালিকানাধীন স্থাপনায় অবকাঠামো নির্মাণ বন্ধ করে দেয় মানাগারাতিবা কর্তৃপক্ষ। ব্রাজিলের রিও ডি জেনিরোর দক্ষিণ উপকূলে মানগারাতিবায় স্থাপনাটি অবস্থিত।
মানাগারাতিবা স্থানীয় সরকার কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, নেইমারের মালিকানাধীন বিলাসবহুল প্রকল্পটিতে বেশ কিছু আইন ভঙ্গ করা হয়েছে। যার মধ্যে রয়েছে সমুদ্রের পানি চলাচলের গতিপথ পাল্টে দেওয়া, কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে নদীর পানি ব্যবহার, সমুদ্র থেকে বালু এবং পাথর উত্তোলন।
মানাগারাতিবা সিভিল পুলিশ অভিযান চালিয়ে আটক করে নেইমারের বাবাকে। আটকের কিছুক্ষণের মধ্যে তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় ছাড়া পেলেও ৫ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল জরিমানা করা হয়েছে ব্রাজিল তারকার বাবাকে।
দীর্ঘদিন ধরে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে আছেন নেইমার। তবে তিনি পারিবারিক নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। সম্প্রতি সন্তানসম্ভবা প্রেমিকার সঙ্গে বিশ্বাসঘাতকতার কারণে ক্ষমা চেয়েছেন। এ ঘটনার কারণে এক দিনের ব্যবধানে ইনস্টাগ্রামে দুই লাখের ওপর ফলোয়ার হারিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। ২০১৬ সালে মানাগারাতিবায় ১০ হাজার বর্গমিটারের জায়গা কেনেন ব্রাজিলিয়ান তারকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি