ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন নেইমার
ভয়াবাহ ইনজুরির কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে বাজে সময় পার করছে ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দল ব্রাজিল। অনেকেই ব্রাজিল দলে নেইমারের অভাব অনুভব করছেন।
ইনজুরি থাকায় জাতীয় দলের জার্সিতেও মাঠে নামা হচ্ছে না ৩১ বছর বয়সী এই ফুটবলারকে। কাতার বিশ্বকাপ শেষে নেইমার বলেছিলেন আরেকটি বিশ্বকাপ খেলবেন কি না সেটি নিজেও জানেন না। ২০২৬ বিশ্বকাপে নেইমারের বয়স হবে ৩৪ বছর। সবকিছু ঠিক থাকলে সেই বিশ্বকাপ খেলারই ইঙ্গিত দিলেন এই তারকা ফুটবলার।
২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে। সেই বিশ্বকাপের আরও তিন বছর বাকি থাকলেও ২০২৬ বিশ্বকাপ নিয়ে নিজের ইচ্ছার কথা ইতোমধ্যেই প্রকাশ করেছেন নেইমার।
নেইমার জুনিয়র ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে ৯০০ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন নেইমারের সতীর্থ রদ্রিগোও। সেই অনুষ্ঠানেই নেইমার কথা বলেন ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে। আগামী বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে নেইমার বলেন, ‘ঈশ্বর চাইলে খেলব।’
২০২৬ বিশ্বকাপ প্রসঙ্গ ছাড়াও নেইমার কথা বলেন আনচেলত্তি ইস্যুতে। ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার মনে করেন বিদেশি কোচের অধীনে ভালো অভিজ্ঞতা হবে ব্রাজিলের। তিনি বলেন, ‘ব্রাজিলের এখন বিদেশি কোচ নিয়োগের ভালো সুযোগ রয়েছে। আনচেলত্তি এমন একজন কোচ যিনি প্রায় সব শিরোপাই জিতেছেন। আমি নিশ্চিত তিনি আমাদের অনেককিছু শেখাতে পারবেন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি