ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা, দিন-ক্ষণ চূড়ান্ত
ক্রীড়াঙ্গনে ব্রাজিল-আর্জেন্টিনা মানেই বাড়তি উত্তেজনা। আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের লড়াই যেমন অন্যরকম মর্যাদা বহন করে ঠিক তেমনি ফুটসাল ফুটবলেও এই দুই দলের লড়াই যোগ করে ভিন্ন মাত্রা। চলমান কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ইতোমধ্যেই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ব্রাজিলকে টপকানোর দারুণ সুযোগ রয়েছে আর্জেন্টিনার যুবাদের সামনে।
কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টে গ্রুপ বি'তে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, ইকুয়েডর এবং পেরু। এখন পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই জয় লাভ করে গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিল। অন্যদিকে, আর্জেন্টিনাও নিজেদের সবকটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে। যদিও গোল ব্যবধানের কারণে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনার যুবারা।
ব্রাজিল-আর্জেন্টিনার লড়াইয়ে ব্রাজিলকে হারাতে পারলেই পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠবে আর্জেন্টাইনরা। ইতোমধ্যে ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয় দলই সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে। বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত তিনটায় মাঠে নামবে এই দুই দল।
এর আগে, নিজেদের সর্বশেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে, ৭-১ ব্যবধানে উরুগুয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিলের যুবারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি