ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বিকালে মাঠে নামছে বাংলাদেশ, ম্যাচটি দেখবেন যেভাবে
গতকাল ভারত-পাকিস্তানের ম্যাচ দিয়ে পর্দা ওঠেছে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে গুঁড়িয়ে দেয় ভারত। কুয়েত-নেপাল ম্যাচেও জয় পেয়েছে কুয়েত। এখন পর্যন্ত দুই ম্যাচেই জয়ের দেখা পেয়েছে ফেভারিট দল। আজ বৃহস্পতিবার (২২ জুন) নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী লেবাননের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে বিকেল ৪টায় মাঠে নামবে জামাল-জিকোরা।
এবারের সাফে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন, মালদ্বীপ ও ভুটান। শক্তিশালী লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফের মিশন শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, দলটির বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামলেও ড্র করলেও খুশি হবেন তিনি। এদিকে, সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে।
মাঠের পারফরম্যান্সে সবদিক থেকে লেবানন এগিয়ে থাকলেও দলের ফুটবলারদের ক্লান্তিতে থাকার সুযোগটুকু কাজে লাগাতে চায় বাংলাদেশ। সর্বশেষ ১২ দিনে ৪টি ম্যাচ খেলেছে লেবানন, আর সেজন্য ফুটবলাররাও কিছুটা ক্লান্ত। বাংলাদেশ অধিনায়কও চান সেই সুযোগটাই কাজে লাগাতে।
পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত উভয় দল দুইবার একে অপরের মুখোমুখি হয়েছে, যেখানে ১টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ এবং লেবানন। বর্তমান পারফরম্যান্সে লেবানন ফেভারিট হলেও বাংলাদেশ দলের কোচ জানান, শতভাগ দিয়েই মাঠে লড়বে জামাল-তপুরা। তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি, মাঠে শতভাগ দিয়ে ম্যাচে খেলার চেষ্টা করবো। যদিও শেষ পর্যন্ত কী হবে তা নির্ভর করছে নিজেদের ওপর। অবশ্যই আমরাও শক্তিশালী, পূর্ণ পয়েন্টের লক্ষ্যেই মাঠে যাবো। তবে সেটি যদি সম্ভব না হয় তাহলে অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি