ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেষ হল ভারত-পাকিস্তানের সাফের ম্যাচ, জেনে নিন নিন ফলাফল
দক্ষিণ এশিয়ার ফুটবল ‘বিশ্বকাপ’খ্যাত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ গতকাল ২১ জুন থেকে ভারতের কর্ণাটকে শুরু হয়েছে। ক্রীড়া অঙ্গনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৪-০ গোলে বিধ্বস্ত করে প্রতিযোগিতায় শুভ সূচনা করেছে ভারত।
গতকাল ২১ জুন বুধবার রাত ৮টায় বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। ভারতের অধিনায়ক সুনীল ছেত্রীর হ্যাটট্রিক ও কুমার উদান্ত সিংয়ের গোলে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে সাফের সর্বোচ্চ শিরোপাজয়ীরা। প্রথমার্ধেই জোড়া গোল করে পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেন ভারতীয় অধিনায়ক।
ভারতের বিরুদ্ধে ম্যাচের জন্যে একেবারেই প্রস্তুতি নিতে পারেনি পাকিস্তান। বেশিরভাগ ফুটবলার বেঙ্গালুরুতে এসে পৌঁছে ছিলেন গতকাল দুপুরে। প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ পায়নি পাকিস্তান দল।
ম্যাচের শুরু থেকে পাক রক্ষণে আক্রমণের ঝড় তোলে ইগোর স্টিম্যাকের শিষ্যরা। ১০ মিনিটে পাকিস্তানের রক্ষণের ভুলের সুযোগে গোল করে সুনীল ছেত্রী। এর ৬ মিনিট পর দ্বিতীয় গোল করেন ভারতীয় অধিনায়ক। এবার পেনাল্টিতে ক্যারিয়ারের ৯০তম গোলটি করেন ভারতীয় গোলমেশিন। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।
বিরতির পর কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে পারেনি স্বাগতিকরা। ৭৪ মিনিটে দ্বিতীয় স্পট কিকে হ্যাটট্রিক পূরণ করেন ছেত্রী। ৮১ মিনিটে উদান্ত সিং শেষ গোলটি করেন। পাকিস্তানের ফুটবলাররা ভারতের গোল পোস্টে লক্ষ্য করে কোনো শট নিতেই পারেনি।
দিনের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়েছে আমন্ত্রিত অতিথি কুয়েত । আগামীকাল মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি