ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে সৌদি ক্লাবে যোগ দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার
সৌদি আরবের চ্যাম্পিয়ন আল ইত্তেহাদে যোগ দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার এন’গোলো কান্তে। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে ইত্তেহাদ। এর ফলে একই ক্লাবে জাতীয় দলের সতীর্থ করিম বেনজেমার সঙ্গে দেখা হচ্ছে কান্তের।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কান্তেকে স্বাগত জানিয়ে ইত্তেহাদ লিখে, ‘কান্তে এখন ইত্তেহাদের খেলোয়াড়।’ এদিকে, ক্লাব চেয়ারম্যান আনরাম আল-হাইল টুইট করেন, ‘স্বাগত আমাদের নতুন বাঘ কান্তে।’
সৌদি প্রো লিগে খেলা ইউরোপীয়ান খেলোয়াড়ের তালিকায় নতুন যোগ হলেন কান্তে। উদ্যোমী ও পরিশ্রমী মিডফিল্ডার হিসেবে পরিচিত কান্তে ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয় করেছেন। ক্লাব ক্যারিয়ারেও তার বর্ণাঢ্য রেকর্ড রয়েছে। চেলসির হয়ে তিনি চ্যাম্পিয়ন্স লিগ ও ওয়ার্ল্ড ক্লাব কাপ জয় করেছেন। এছাড়া লিস্টার সিটি ও চেলসির হয়ে পরপর দুই মৌসুমে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জয় করেছেন ফ্রান্সের এই ফুটবলার।
আল-ইত্তেহাদের সঙ্গে কান্তে তিন বছরের চুক্তি করেছেন। যদিও জেদ্দা ভিত্তিক ক্লাবটি চুক্তির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। বিবৃতিতে বলা হয়েছে, ‘আল-ইত্তেহাদে কান্তের অন্তর্ভূক্তি অন্যতম হাই-প্রোফাইল চুক্তি হিসেবে বিবেচিত হবে।’ নতুন ক্লাবে সাত নম্বর জার্সি পড়েই মাঠে নামবেন কান্তে । চেলসিতেও তার জার্সি নম্বর ছিল ৭।
এর আগে, এ মাসের শুরুতে আল-ইত্তেহাদে যোগ দিয়েছেন ব্যালন ডি’অর জয়ী তারকা করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের ১৪ বছরের ক্যারিয়ারে বেনজেমা পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি লা লিগা ও তিনটি কোপা ডেল রে শিরোপা জয় করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি