ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
জানলে অবাক হবেনঃ যেসব কারণে পেলে-ম্যারাডোনা-ক্রইফের ওপরে মেসি
সাম্প্রতিক নেদারল্যান্ডস ও বার্সেলোনার সাবেক ফুটবলার প্যাট্রিক ক্লুইভার্ট দাবি করেছেন, কিংবদন্তি পেলে, ডিয়েগো ম্যারাডোনা, ইয়োহান ক্রুইফকে ছাড়িয়ে গেছেন হালের মহাতারকা লিওনেল মেসি। ইতোমধ্যে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান শক্তিশালী করেছেন তিনি।
ক্রীড়া বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, বর্ণিল ক্যারিয়ারে ক্লাব ফুটবলে সবধরনের শিরোপা জিতেছিলেন মেসি। শুধু অধরা ছিল স্বপ্নের বিশ্বকাপ। অবশেষে ২০২২ সালে সেই সোনালি ট্রফিতেও চুমু এঁকেছেন তিনি।
কাতারে আর্জেন্টিনার হয়ে বিশ্ব ট্রফি জিততে মরিয়া ছিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। পরিশেষে সেই স্বাদ পূরণ হয়েছে ৩৫ বছর বয়সী ম্যাজিকম্যানের। এতে সবধরনের শিরোপায় তার শোকেস পূর্ণ হয়েছে।
সামনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন মেসি। মেজর সকার লিগের (এমএসএল) ক্লাব ইন্টার মিয়ামির হয়ে অভিযানে নামতে যাচ্ছেন তিনি।
সাবেক ব্লাউগ্রানা ও নেদারল্যান্ডস তারকা ক্লুইভার্ট মনে করেন, এখন নিজেকে সর্বকালের সেরা দাবি করতে পারেন মেসি। এ খেলায় অতীতে যে যা করেছেন, তাদের উপরে উঠে গেছেন উনি।
জনিবেট ডটকমকে তিনি বলেন, ম্যারাডোনা, পেলে, ক্রুইফ ও অন্যান্য মহারথীদের সম্মান জানিয়েই আমি বলছি; এরই মধ্যে মেসি যা অর্জন করেছেন, তাতে সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি। বিশ্বকাপ, মহাদেশীয় শিরোপা, চ্যাম্পিয়নস লিগসহ সেরা ফুটবলাররা যেসব ট্রফি জিততে চান, সব জিতেছেন উনি। সবার চেয়ে ব্যক্তিগত পুরস্কারও বেশি বগলদাবা করেছেন আর্জেন্টাইন আইকন।
ডাচ কিংবদন্তি বলেন, কারও চোখে মেসি সর্বকালের সেরা নাও হতে পারে। তবে আমি তাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মনে করি।
রঙিন খেলোয়াড়ি জীবনে মেসি চারবার চ্যাম্পিয়নস লিগ, ১০বার লা লিগা, ২বার লিগ ওয়ান, ১বার করে যুব বিশ্বকাপ, বিশ্বকাপ, অলিম্পিক পদক, লা ফিনালিসিমা ও কোপা আমেরিকা জিতেছেন তিনি। পাশাপাশি সাতবার ফুটবলের সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর ঘরে তুলেছেন ওয়ান্ডারম্যান। ফুটবল ইতিহাসে এ নজির আর কারও নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি