ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
৭ গোলে পরাজয়ের ৯ বছর পর এমন লজ্জা পেল ব্রাজিল
ফুটবল বিশ্বে ছন্নছাড়া ফুটবল, ভুল পাসের মহড়া, আত্মঘাতী গোল। বল দখল আর আক্রমণে এগিয়ে থাকলেও সেনেগালের বিপক্ষে ভীষণ দৃষ্টিকটু ফুটবল খেললো ব্রাজিল। ফল, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জালে সেনেগালের ৪ গোল।
পর্তুগালের লিসবনে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গলবার (২০ জুন) রাতে ফিফা র্যাংকিংয়ের ১৮ নম্বর দল সেনেগালের কাছে ৪-২ গোলে হেরেছে তিন নম্বরে থাকা ব্রাজিল।
অথচ ম্যাচে ৬৩ শতাংশ বল দখলে রেখেছিল ব্রাজিল। ১১টি শট নেয়, যার ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সেনেগাল ৩৭ শতাংশ বল দখলে রেখে ৭ শট নেয়, যার ৪টিই ছিল লক্ষ্যে।
৬ গোলের ম্যাচে শুরুতে এগিয়ে ছিল ব্রাজিল। ১১ মিনিটে দলকে এগিয়ে নেন লুকাস পাকোয়েতা। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে দারুণ হেডে গোল করেন এই মিডফিল্ডার।
তবে সেই গোল শোধ করতে খুব বেশি সময় নেয়নি সেনেগাল। ২২ মিনিটে নিজেদের ভুলেই গোল হজম করে ব্রাজিল। বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে জোয়েলটন দিয়ে বসেন প্রতিপক্ষেল হাবিব দিয়ালোকে। জোরালো শটে তিনি সমতায় ফেরান সেনেগালকে।
দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটের মাথায় আবার ভুল ব্রাজিলের। এবার আত্মঘাতী গোলে দলকে পিছিয়ে দেন মার্কুইনহস। ৫৫ মিনিটে সাদিও মানে কোনাকুনি শটে ব্যবধান ৩-১ করেন।
৫৮ মিনিটে কর্নার কিক থেকে জটলায় বল পেয়ে মার্কুইনহস গোল করে ৩-২ করেছিলেন। কিন্তু যোগ করা সময়ের সপ্তম মিনিটে নিকোলাস জ্যাকসন একা পেয়ে যান ব্রাজিল গোলরক্ষক এডেরসনকে।
এডেরসন গোল বাঁচাতে এগিয়ে এসে তাকে ফেলে দেন। পেনাল্টি পায় সেনেগাল। সফল স্পট কিকে ৪-২ করেন সাদিও মানে। মানের এই গোল হতেই শেষ বাঁশি বাজান রেফারি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি