ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফুটবল বিশ্বে প্রথম ফুটবলার হিসেবে যে রেকর্ডের সামনে রোনালদো
গতব ছরের শেষের দিকে কাতার বিশ্বকাপই ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। এটা সবারই জানা। তবে বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সি গায়ে আর তাকে দেখা যাবে কিনা এই নিয়ে শঙ্কা ছিল। সেই শঙ্কা উড়িয়ে দিয়ে রোনালদো পর্তুগালের হয়ে খেলে যাচ্ছেন দাপটের সঙ্গে।
চলছে উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচ। আজ আইসল্যান্ডের মুখোমুখি হবে রবার্তো মার্টিনেজের শীষ্যরা। ম্যাচটির আগে এখন নতুন এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোনালদো। আজ আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন সিআর সেভেন।
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড আগেই করেছিলেন পর্তুগীজ তারকা। জাতীয় দলের হয়ে করেছেন ১২২ টি গোল। এছাড়া ক্লাব ফুটবলেও অসংখ্য রেকর্ডে রাঙিয়েছেন।
কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর অনেকেই রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন। তবে নতুন কোচ হিসেবে রবার্তো মার্তিনেজ দায়িত্ব নিয়ে রোনালদোকে ফেরান। তার অধীনে ৩ ম্যাচ খেলে ৪ গোল দিয়েছেন রোনালদো।
৩৮ বছর বয়সী রোনালদো সংবাদ সম্মেলনে বলেন, ‘পর্তুগাল জাতীয় দলে খেলার আশা আমি কখনো ছেড়ে দেব না। কারণ, এটা একটা স্বপ্ন। ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রমাণ করে, আমি আমার দেশ ও দলকে কতটা ভালোবাসি। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পিছু নেয়। আমি খুবই খুশি, সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য এটা অনুপ্রেরণা হয়ে কাজ করে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি