ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেষ হল ক্রোয়েশিয়া-স্পেনের শ্বাসরুদ্ধকর ম্যাচ, জেনে নিন ফলাফল
শ্বাসরুদ্ধকর এক ফাইনাল। যেখানে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা পায়নি দুই দলের কেউই। এতে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও গোলের দেখা পায়নি স্পেন-ক্রোয়েশিয়ার কেউইই।
শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এখানেও নাটকীয়তা। প্রথম পাঁচটি করে শট শেষে ৪-৪ সমতায়! এরপর টাইব্রেকারের একাদশতম শট ফিরিয়ে স্পেনকে আবার এগিয়ে রাখেন গোলরক্ষক উনাই সিমন। এর আগে চতুর্থ শটও ঠেকিয়েছিলেন তিনি।
তবে পঞ্চম শটে আইমেরিক লাপের্তার শট ক্রসবারে লেগে ফিরে আসে। এবার আর সেই ভুল করেননি দানি কারাবাহাল, নিখুঁত শটে লক্ষ্যভেদ করে স্পেনকে শিরোপা এনে দেন উয়েফা নেশনস লিগের তৃতীয় আসরের শিরোপা।
উয়েফা নেশনস লিগের ফাইনালে ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্টটির গত আসরে ফাইনালে উঠে ফ্রান্সের বিপক্ষে হেরে খালি হাতে বাড়ি ফিরতে হয় তাদের। এবার আর একই ভুল করেনি স্পেন। শিরোপা নিয়েই বাড়ি ফিরছে তারা।
ম্যাচ জুড়ে বল দখলের লড়াই থেকে শুরু করে গোল মুখে আক্রমণেও এগিয়ে ছিল স্পেন। তবে ২১টি শট নিয়ে স্পেনের শট লক্ষ্যে ছিল মাত্র দুইটি, বিপরীতে ১২টি শট নিয়ে পাঁচটিই লক্ষ্যে রাখে ক্রোয়েশিয়া। বল দখলের লড়াইয়ে স্পেন এগিয়ে ছিল ৫৫ শতাংশ সময়।
দেশের হয়ে শিরোপা জয় হলো না লুকা মদ্রিচের। ক্লাব ফুটবলে সম্ভাব্য সব কিছু জিতলেও জাতীয় দলকে কিছুই এনে দিতে পারেননি ৩৭ বছর বয়সী এই মিডফিল্ডার। রাশিয়া বিশ্বকাপ ফাইনালের পর নেশনস লিগের ফাইনালেও ধাক্কা খেলেন তিনি।
এদিকে ফ্রান্সের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ, ইউরো ও নেশনস লিগ জয়ের কীর্তি গড়ল স্পেন। ২০১৮-১৯ মৌসুম থেকে নেশনস লিগ চালু করে ইউরোপের সর্বোচ্চ ফুটবল সংস্থা উয়েফা। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। এরপরের আসরে শিরোপা ঘরে নেয় ফ্রান্স।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)