ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আগামীকাল আবারও মাঠে নামছে আর্জেন্টিনা, জেনে নিন চূড়ান্ত সময়
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল বর্তমানে ব্যস্ত সময় পার করছে প্রীতি ম্যাচ নিয়ে। দুই প্রীতি ম্যাচের একটিতে ইতোমধ্যেই মাঠে নেমেছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার (১৫ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পায় মেসিরা। দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে সোমবার (১৯ জুন) ইন্দোনেশিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। সেই ম্যাচের একাদশে ব্যাপক পরিবর্তন থাকার আভাস দিয়েছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন না রেকর্ড সাতবারের ব্যালন ডি'র জয়ী মেসি। বিশ্বকাপজয়ী মেসির সঙ্গে এদিন বিশ্রামে রাখা হবে দলের অনেক তারকা ফুটবলারকেই। অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ থেকে ‘সাত-আটটি’ পরিবর্তন আনতে পারেন স্কালোনি। একাদশে বড় রদবদলে আসলেও স্কালোনি বিশ্বাস করেন জয় নিয়েই মাঠ ছাড়বে তার শিষ্যরা।
মেসির পাশাপাশি ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে বিশ্রামে থাকবেন ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডিও। গোলরক্ষক মার্টিনেজের পরিবর্তে শুরুর একাদশে দেখা যেতে রুলিকে। শুরু থেকে একাদশে দেখা যেতে পারে আলভারেজকে।
আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেন, ‘মেসি বিশ্রামে থাকবে। তার বিশ্রাম নেওয়া উচিত। মেসির পাশাপাশি ডি মারিয়া ও ওটামেন্ডিরও বিশ্রাম দরকার। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আমরা ম্যাচ খেলব, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আর্জেন্টিনা দল যে কোনো খেলোয়াড়ের চেয়ে বড়। মেসি না থাকলেও আশা করি দর্শকরা ম্যাচটি উপভোগ করবে।’
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : জেরনিমো রুলিকে, নাহুয়েল মোলিনা, লিওনার্দো বালের্দি, জার্মান পেজেলা, মার্কোস আকুনা, এক্সকুয়েল প্যালাসিওস, লিয়ান্দ্রো পেরেদেস, জিওভানি লো সেলসো, লুকাস ওকাম্পোস, জুলিয়ান আলভারেজ এবং গার্নাচো/নিকো গঞ্জালেজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)