ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর্জেন্টিনার হয়ে আর খেলতেন না মেসি
গত ২০২২ সালে কাতার বিশ্বকাপ না জিতলে আর্জেন্টিনার হয়ে আর খেলতেন না সাম্প্রতিক বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। নিজেই জানিয়েছেন, একটা বিশ্বকাপ না পাওয়ার আক্ষেপ সারাজীবন বয়ে বেড়াতে হত তাকে। আক্ষেপে পুড়ছেন ইন্দোনেশিয়ায় তার ভক্তরাও। প্রীতি ম্যাচ খেলতে দেশটিতে মেসির না যাওয়ার খবরে হতাশায় পুড়ছেন দলের বাকিরা।
বিশ্বজয়ের ৬ মাস পেরিয়েছে। তবু এতটুকু কমেনি আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা। ঘোর কাটছে না স্বয়ং লিওনেল মেসিরও। তাই যখনই সুযোগ পাচ্ছেন বিশ্বকাপ নিয়ে খুলে দিচ্ছেন মনের জানালা।
এবার পোলিশ গণমাধ্যম, টিভি রিপাবলিকাকে দেয়া সাক্ষাতকারে লিও জানিয়েছেন, কাতার বিশ্বকাপ না জিতলে চিরতরে তুলে রাখতেন জাতীয় দলের জার্সি।
আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি বলেন, সত্যি বলতে এবার যদি বিশ্বকাপ না জিততাম তাহলে আর্জেন্টিনার হয়ে আর খেলতামই না। যেহেতু বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি, তাই জাতীয় দলকে বিদায় বলিনি। বিশ্বকাপ আমাকে অনেক শান্তি দিয়েছে। এটা খুব উপভোগ করছি।
নতুন ঠিকানা ইন্টার মায়ামিকে নিয়েও কথা বলেছেন মেসি। নতুন অধ্যায় শুরু করতে মরিয়া বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক। তিনি বলেন, মূলত ভিন্ন পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছি, তাতে আমি খুশি। নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।
মেসির স্বপ্ন পূরণ হলেও আপাতত আর্জেন্টাইন সুপারস্টারকে দেখার স্বপ্ন পূরণ হচ্ছে না ইন্দোনেশিয়ার ফুটবল ভক্তদের। সোমবার দ্বীপ দেশটিতে স্বাগতিকদের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ থাকলেও খেলবেন না লিও।
প্রিয় ফুটবলারের এমন সিদ্ধান্তে হতাশ অনেকে। কেউ ক্ষোভে ফুসছেন। কেউ আবার গানে গানে প্রকাশ করছেন দুঃখ।
অথচ, মেসিকে ইন্দোনেশিয়ায় নিয়ে আসবেন এমন কথা দিয়েছিলেন আয়োজকরা। বিক্রি হয়ে গেছে সোমবারের ম্যাচের ৬০ হাজারের বেশি টিকিট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)