ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাঠে নেমেই দারুন গোল করলেন মেসি, এগিয়ে গেল আর্জেন্টিনা (ভিডিও)
সর্বশেষ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর নিজেদের তৃতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেমেছে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চীনের বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয় ম্যাচটি।
ম্যাচ শুরু দ্বিতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন লিওনেল মেসি। এনজো ফার্নান্দেজ থেকে পাওয়া বলটি অস্ট্রেলিয়ার জালে জড়ান মেসি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (৫ মিনিট) ১-০ গোলে এগিয়ে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এশিয়ার দেশে ম্যাচটি হলেও দুঃসংবাদ রয়েছে বাংলাদেশের আর্জেন্টিনা ও মেসি ভক্তদের জন্য। দেশের কোনো টিভি চ্যানেল খেলা সম্প্রচার করছে না। পাশ্ববর্তী দেশ ভারতের কোনো চ্যানেলেও দেখা যাচ্ছে না আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার ম্যাচটি।
তবে অ্যাপে খেলা দেখার সুযোগ রয়েছে। ফ্যানাটিজ নামক অ্যাপসটি ও তাদের ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং দেখা যাচ্ছে। তবে এর জন্য আগে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া অস্ট্রেলিয়া-আর্জেন্টিনা ‘ভিউস্পোর্ট’ নামের অ্যাপে দেখা যাচ্ছে আর্জেন্টিনার প্রীতি ম্যাচটি।
দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল কাতার বিশ্বকাপে। শেষ ষোলোর সেই ম্যাচে ২-১ গোলে অজিদের পরাজিত করেছিল আলবিসেলেস্তারা। তিনটি গোলই করেছে আকাশী-নীলরা। মেসি-হুলিয়ান আলভারাজের গোলের বিপরীতে আত্মঘাতী গোল করেছিলেন এনজো ফার্নান্দেজ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে আটবার খেলতে নামে আর্জেন্টিনা। যেখানে ছয়বারই জয় পায় বিশ্বচ্যাম্পিয়নরা। ড্র ও হার একটি করে। আর শেষ ৪৫ আর্ন্তজাতিক ম্যাচে মাত্র একবারই হেরেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
¡GOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOLAZO DE #ARGENTINA, LO HIZO LIONEL ANDRÉS MESSI CUCCITTINI!???????????????? pic.twitter.com/l0MXgZgh2v
— Argentina Gol (@BocaJrsGolArg) June 15, 2023
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)