ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির সিদ্ধান্ত নিয়ে একমত স্কালোনি
২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে। এই ২০২৬ বিশ্বকাপে খেলবেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। সম্প্রতি মেসির এমন মতকে ‘যৌক্তিক’ মানছেন বর্তমান সময়ে ফুটবল বিশ্বের সেরা আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। কিন্তু তিনি এখনও বিশ্বাস করেন, আসছে বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে এই মহাতারকার।
এশিয়া সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে স্কালোনি বলেছেন, ‘তার দেয়া সিদ্ধান্ত আমার কাছে খুবই বিচক্ষণ মনে হয়েছে এবং সে মিথ্যা বলছে না। বাস্তবতা হচ্ছে, কী হচ্ছে তা সে দেখতে চলেছে। আমরা তার অগ্রগতি অনুসরণ করবো এবং মনে করি এটি যৌক্তিক।’
‘বিশ্বকাপের বেশ দেরি আছে এবং এ বিষয়ে সে খুবই সচেতন। গুরুত্বপূর্ণ কথা হল, সে ভালো অনুভব করছে এবং খেলতে চায়। সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারবো সে কেমন আছে এবং কেমন অনুভব করছে। কারণ আজ এবং আগামী ১০ বছর পর কীভাবে খেলতে হবে তা সে জানে।’
এলএম-১০ নতুন ক্লাব বেছে নেয়া সম্পর্কে আর্জেন্টাইন বসের ভাষ্য, ‘আমি খুশি সে এমন একটি শহরের ক্লাব বেছে নিয়েছে যেটা আমার মনে হয় তার সাথে চমৎকার আচরণ করবে, যেখানে সে ফুটবল খেলে খুশি হবে, আমরাও সেটা চাই। লিগ বা দেশ যাই হোক না কেন, সে ভালো অনুভব করলে সেটাই গুরুত্বপূর্ণ। সে এটা অর্জন করেছে এবং এটি প্রাপ্য।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে মেসির দিকে প্রশ্ন যায়, ২০২৬ বিশ্বকাপের ফাইনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার আরও দীর্ঘায়িত করবেন কিনা। মেসি বলেছেন, ‘আমি সেটা মনে করি না। এটাই ছিল আমার শেষ বিশ্বকাপ, তবে পরিস্থিতি কেমন দাঁড়ায় সেটি দেখার বিষয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)