ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপকে বিদায় জানালেন বিশ্বকাপ জয়ী মেসি
দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে পায়ের জাদুতে গোটা বিশ্বকে মুগ্ধ করে রেখেছিলেন লিওনেল মেসি। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছুই জিতেছিলেন। কেবল বিশ্বকাপটাই বাকি ছিল। কাতারে সেই অপূর্ণতাও ঘুচিয়েছেন ফুটবলের এই ক্ষুদে জাদুকর। ফুটবল থেকে চাওয়ার আর কিছুই নেই তার।
অনেকেই ভেবেছিলেন, বিশ্বকাপের পর অবসর নেবেন মেসি। কিন্তু, আর্জেন্টিনার তিন তারকা জার্সিতে খেলতে চেয়েছেন তিনি। সেই আশাও পূর্ণ হয়েছে। এবার মেসি ঘোষণা দিলেন, ২০২৬ বিশ্বকাপে খেলবেন না তিনি। আজ মঙ্গলবার (১৩ জুন) এমন তথ্যই জানিয়েছেন ফুটবল বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম গোল ডটকম।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা দল বর্তমানে চীনে। সেখানে টাইটান স্পোর্টসের সঙ্গে কথা বলেছেন মেসি। টাইটান স্পোর্টসের বরাতেই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েচে গোল ডটকম।
প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, ‘আগামী বিশ্বকাপে খেলা প্রসঙ্গে মেসি বলেন, আমার মনে হয় না। আমি আগেও বলেছি, এটিই আমার শেষ বিশ্বকাপ। জানি না সামনে কী হবে। তবে, আমার দিক থেকে পরিষ্কার। সামনের বিশ্বকাপে যাচ্ছি না আমি।’
পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। ২০২৪ সালের কোপা আমেরিকা ও ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। মেসি ভক্তরা তাই আশায় বুক বেঁধেছিল, হয়ত মেসিকে আবারও দেখতে পারবেন বিশ্বকাপের মঞ্চে। কিন্তু, সর্বজয়ী মেসি জানিয়ে ভক্তদের আশা ভেঙে দিলেন।
কাতার বিশ্বকাপে অসাধারণ ফুটবলশৈলী দেখিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেয় আর্জেন্টিনা। যেখানে নেতার মতো সামনে থেকে নেতৃত্ব দেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)