ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিমানবন্দরে মেসিকে আটকে দিল চীনা পুলিশ, ভাইরাল ভিডিও
ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই মুহূর্তে এশিয়ার দেশ চীনে অবস্থান করছে। সেখানে নিজস্ব বিমানে করে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিও। কিন্তু দেশটিতে প্রবেশ করার আগে বিমানবন্দরেই আটকে দেয়া হয়েছিল বিশ্বকাপজয়ী ফুটবলারকে।
সম্প্রতি এমন খবর প্রকাশ্যে এসেছে। জানা যায়, মেসি নিজ দেশের পাসপোর্ট আনতে ভুলে যাওয়ায় এই সমস্যা তৈরি হয়েছিল। যদিও মাত্র ৩০ মিনিটেই বিষয়টির সমাধান হয়ে যায়।
আগামী ১৫ জুন বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। সেই ম্যাচ খেলতে মেসি ১০ জুন বেইজিং বিমানবন্দরে নামেন। সেখানেই চীনের সীমান্ত পুলিশ তাকে আটকে দেয়। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, মেসি আর্জেন্টিনার পাসপোর্টের বদলে স্পেনের পাসপোর্ট নিয়ে চীনে নেমেছিলেন। স্পেনের পাসপোর্টে চীনে প্রবেশের ভিসা ছিল না। তবে ৩০ মিনিট পর সমস্যার সমাধান হলে মেসি বিমানবন্দরে ছেড়ে হোটেলের উদ্দেশে রওনা দেন। খবর গালফ টুডে
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে দেখা যায়, মেসির হাতে একটি পাসপোর্ট রয়েছে এবং তিনি সতীর্থ ফুটবলারদের সঙ্গে কথা বলছেন। তাকে ঘিরে দাঁড়িয়ে চীনের পুলিশবাহিনী। মেসি আর্জেন্টিনার পাসপোর্ট আনতে ভুলে গিয়েছিলেন। সেই পাসপোর্টে চীনের ভিসা ছিল। তাই বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা দ্বিধায় পড়ে যান। যদিও কিছুক্ষণ পর তাকে এন্ট্রি ভিসা দেয়া হয়। তারপরে বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান মেসি।
১৫ জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর আর্জেন্টিনা খেলবে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে। ১৯ জুন সেই ম্যাচ হওয়ার কথা জাকার্তায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)