ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসি ইস্যুতে শীর্ষে বাংলাদেশিরা
ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দল তিন বারের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ফুটবল–সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের কথা কারোই অজানা নয়। লাতিন আমেরিকার দেশটির হয়ে বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি খেলেন বলেই আর্জেন্টিনাকে নিয়ে এ দেশের মানুষের যত উৎসাহ–উদ্দীপনা।
তবে মেসির আগে বাংলাদেশের মানুষ ম্যারাডোনা–প্রীতি থেকে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা দেখিয়েছেন। কিন্তু কাতার বিশ্বকাপে অতীতের সেই উত্তাপকেও ছাড়িয়ে গেছেন বাংলার আর্জেন্টাইন অসংখ্য ভক্ত সমর্থকরা। আর এর কারণ ওই একটাই, মেসি।
ইউরোপের ফুটবলের পাট চুকিয়ে মেসি গত বুধবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দেন। এরপরই ইন্টার মায়ামির সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা হু হু করে বেড়েই চলেছে।
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের মায়ামিতে যোগদানের পর থেকেই গুগলে ফ্লোরিডাভিত্তিক এই ক্লাবটিকে খোঁজা শুরু করেছেন সারা বিশ্বের মেসি–সমর্থকেরা। যার মধ্যে গত ৭ দিনে গুগলে সবচেয়ে বেশি মায়ামিকে খোঁজা হয়েছে বাংলাদেশ থেকেই।
গুগলে এই খোঁজার দিক থেকে মেসির নিজের দেশ আর্জেন্টিনার চেয়েও এগিয়ে রয়েছে বাংলাদেশ। কেউ কেউ বলতে পারেন, বাংলাদেশের জনসংখ্যা আর্জেন্টিনার চেয়ে বেশি ১৪ কোটি। সেই বিবেচনায় এটাই তো হওয়ার কথা।
মূলত গুগল ট্রেন্ডে কোনো ওয়েব সার্চের সর্বোচ্চ জনপ্রিয়তার মানদণ্ড হচ্ছে ১০০। বাংলাদেশ এখানে পেয়েছে পূর্ণ শতভাগ। এই তালিকায় দুইয়ে থাকা আর্জেন্টিনা পেয়েছে ৮৪। গুগল ট্রেন্ডের এই তালিকায় পরের নামটা নেপালের, তারা পেয়েছে ৮২।
এরপর সেরা দশে আছে যথাক্রমে হাইতি, আইভরি কোস্ট, ইরাক, ইয়েমেন, কঙ্গো, হন্ডুরাস, নিকারাগুয়া। এছাড়া মেসিকে নিজেদের লিগে নিতে চাওয়া সৌদি আরব আছে এই তালিকার ১৪ নম্বর স্থানে।
যুক্তরাষ্ট্র আছে ৫১ নম্বরে। এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। কারণ নিজেদের দেশের ক্লাব সম্পর্কে যুক্তরাষ্ট্রের মানুষের ভালোই জানাশোনা থাকার কথা। তা ইন্টার মায়ামি ক্লাব হিসেবে যতই নতুন হোক না কেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)