ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাজিলকে হারানো সেই ইসরাইলকে উড়িয়েই বিশ্বকাপ ফাইনালে উরুগুয়ে
আর্জেন্টিনা অনুষ্ঠিত অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে ইতিমধ্যে বিদায় নিয়েছেন আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে বিষ্ময় জাগানোা ইসরাইলকে ১-০ গোলে হারিয়ে বৃহস্পতিবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছে আসরের অন্যতম শক্তিশালী দল উরুগুয়ে। ফাইনালে অপর ফাইনালিস্ট ইতালি। এদিন তারা দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
এই আসরে এর আগে লা প্লাটার দিয়াগো ম্যারাডোনা স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে অবিশ্বাস্য ভাবে শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় মধ্যপ্রাচ্যের দল ইসরাইল। ম্যাচের প্রথমার্ধে উরুগুয়ের স্ট্রাইকার এন্ডারসন ডুয়ার্তের একটি প্রচেস্টা রুখে দেন ইসরাইলের গোল রক্ষক টোমার জারফাতি। ১৯ বছর বয়সি ওই স্ট্রাইকারের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয় বারে লেগে।
নিখুঁত খেলার মাধ্যমে দীর্ঘক্ষণ উরুগুয়েকে ঠেকিয়ে রাখতে সক্ষম হয়েছিল ইসরাইল। তবে ম্যাচের ৬১ মিনিটে ফ্রাঙ্কো গঞ্জালেজ লক্ষ্য ভেদ করলে বিদায় নিতে হয় ইসরাইলকে। তবে ফুটবলের ইতিহাসে এটিই ছিল ইসরাইলের সেরা সাফল্য। এই নিয়ে তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে উরুগুয়ে। এর আগে ২০১৩ সালের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সের কাছে পরাজিত হওয়া দলটি ১৯৯৭ সালে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনার কাছে।
এবারের টুর্নামেন্টটি আয়োজন করার কথা ছিল ইন্দোনেশিয়ার। কিন্তু দেশটিতে ইসরাইলিদের অংশগ্রহণের প্রতিবাদ শুরু হওয়ায় শেষ মুহূর্তে সেখান থেকে টুর্নামেন্টটি প্রত্যাহার করে আর্জেন্টিনায় নিয়ে যায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)