ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
২০২৩ ব্যালন ডি’অর দেওয়ার দিনক্ষণ ঘোষণা করল ফ্রান্স ফুটবল
ফুটবল বিশ্বের সকল ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর পুরস্কার প্রদানের তারিখ চূড়ান্ত করেছে এবারের আয়োজক ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। আজ ৯ জুন শুক্রবার ‘ফ্রান্স ফুটবল’ জানায়, চলতি বছরের আগামী ৩০ অক্টোবর প্যারিসে আয়োজিত হবে ব্যালন ডি’অরের অনুষ্ঠান। যেখানে ২০২২-২৩ মৌসুমের বর্ষসেরাদের তালিকা প্রকাশ করা হবে।
ব্যালন ডি’অরের মূল অনুষ্ঠানের পূর্বে ৬ সেপ্টেম্বর মনোনীত ফুটবলারদের নাম প্রকাশ করা হবে। পুরুষ বিভাগে বর্ষসেরা নির্বাচনের জন্য ৩০ জন ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। পুরুষ বিভাগ ছাড়াও নারী বিভাগে ব্যালন ডি’অরের জন্য ২০ জনকে মনোনীত করা হবে। সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফির জন্য মনোনীত করা হবে ১০ জনকে। এছাড়া সেরা তরুণ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফির জন্য মনোনীত করা হবে ১০ জনকে।
উল্লেখ্য, ২০২২ ব্যালন ডি’অর জয়ী ফ্রান্সের করিম বেনজেমা এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নেই। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে বর্তমানে সৌদি ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন তিনি।
২০২৩ ব্যালন ডি’অরের সম্ভাব্য শিরোপা জয়ের দৌড়ে বেশ ভালোভাবে এগিয়ে রয়েছেন আর্লিং হালান্ড। প্রিমিয়ার লিগে অবিশ্বাস্য পারফরম্যান্স করে বিশ্বকাপজয়ী মেসিকে টক্কর দিচ্ছেন তিনি। শনিবার (১০ জুন) অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে ম্যানসিটি যদি ট্রেবল নিশ্চিত করতে পারে সেক্ষেত্রে হালান্ডের ব্যালন ডি’অর জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)