ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিভারপুলে পাচ্ছেন ১০ নম্বর জার্সি
এই মৌসুমে ৩৫ মিলিয়ন ইউরোতে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে দলভুক্ত করেছে ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী ক্লাব লিভারপুল। ২০২৮ সাল পর্যন্ত ৫ বছরের জন্য ব্রাইটনের এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি হচ্ছে বলে ঘোষণা দিয়েছে রেডরা। আ্যালিস্টারকে দেয়া হচ্ছে ক্লাবের অন্যতম সেরা জার্সি ১০ নম্বর।
গত ২০১৯ সালে সীগালে যোগ দেয়া ২০২২ সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার ওই তারকা এই মৌসুমে ক্লাবটির হয়ে ৪০টি ম্যাচে ১২ গোল করার পাশাপাশি যোগান দিয়েছেন তিনটি গোলে। যার সুবাদে প্রথমবারের মতো ইউরোপীয় আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্রাইটন।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে অংশগ্রহণের সময় সবার নজর কেড়েছেন অ্যালিস্টার। নিজের পজিশনে বিশ্ব সেরাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন ২৪ বছর বয়সি ওই আর্জেন্টাইন।
রেডদের অফিসিয়াল ওয়েবসাইটকে অ্যালিস্টার বলেছেন,‘ আমার অনুভুতি অসাধারণ। মনে হচ্ছে স্বপ্ন সত্যি হয়েছে। এখানে আসতে পারাটা অসাধারণ ব্যাপার এবং দলটির হয়ে মাঠে নামার জন্য আমার আর তর সইছে না।
প্রাক মৌসুমের প্রথম দিন থেকেই আমি দলে যোগ দিতে চাই। সুতরাং সবকিছু সম্পাদিত হওয়ায় স্বস্তিবোধ করছি। আমি এখন সতীর্থদের সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করছি। আমি দারুন একটি বছর কাটিয়েছি। বিশ্বকাপ এবং ব্রাইটনের হয়ে অনেক কিছু অর্জন করেছি। এখন শুধু লিভারপুলকে নিয়ে ভাবার সময়। প্রতিটি মুহুর্ত চেস্টা থাকবে মানিবক ও ভালো খেলোয়াড় হবার।’
এ্যাননফিল্ডে ১০ নম্বর জার্সি পড়ে খেলবেন আলবিসেলেস্তা তারকা। রিলিজ ক্লজসহ বেশ কিছু শর্তে সম্মত হওয়ার পর সফলতার সঙ্গে মঙ্গলবার ডাক্তারী পরীক্ষায় উত্তীর্ন হয়ে লিভারপুলে যোগ দিয়েছেন অ্যালিস্টার। এর ফলে গ্রীষ্মকালীন দলবদল শুরুর আগেই একজন গুরুত্বপুর্ন মিডফিল্ডার পেলেন কোচ জার্গেন ক্লপ। যা তার জন্য অপরিহার্য্য হয়ে পড়েছিল।
লিভারপুলের পরবর্তী সম্ভাব্য চুক্তির তালিকায় আছেন উলভস তারকা ম্যাথিউস নুনেজ, বরুশিয়া মনচেনগ্লাবাখের মানু কোন এবং নিসের মিডফিল্ডার খেফ্রেন থুরাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)