ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
পিএসজি ছাড়তে যাচ্ছে নেইমার, কম বেতনে ফিরতে চান পুরনো গন্তব্যে
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে যোগদানের খবরে ইতিবাচক-নেতিবাচক মতামতে ব্যস্ত সময় পার করছে ফুটবলপ্রেমীরা। আর ঠিক তখনই আলোচনায় হাজির ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। চলতি মৌসুম শেষেই ফরাসি ক্লাব পিএসজি ছাড়তে পারেন নেইমার, এমন গুঞ্জন ছিল আগে থেকেই। এবার নেইমারের দলবদল নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে ফোর্বস।
ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, চলতি মৌসুম শেষে ফরাসি ক্লাব পিএসজি ছাড়তে পারেন নেইমার। নিজ থেকেই পুরনো ক্লাব বার্সেলোনায় ফেরার আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলের এই ফুটবলার। স্প্যানিশ ক্লাবটিতে ফেরার জন্য নিজের বেতন কমাতেও রাজি নেইমার।
পিএসজি থেকে মেসিকে পুনরায় দলে ভেড়ানোর পরিকল্পনা ছিল বার্সেলোনার। কিন্তু মিয়ামিতে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়ায় আগামী মৌসুমের পরিকল্পনায় বাধ্যতামূলক পরিবর্তন আনতে হচ্ছে বার্সাকে। কারণ, বার্সা কোচ মেসিকে নিয়েই আগামী মৌসুমের পরিকল্পনা সাজিয়েছিল।
এদিকে মেসি জানান, পুনরায় বার্সেলোনাতে যোগ দেয়ার সুযোগ থাকলেও সেখানে গিয়ে স্প্যানিশ ক্লাবটির বিপদ বাড়াতে চাননি তিনি। কারণ, মেসিকে নিতে হলে বার্সেলোনাকে একাধিক ফুটবলার ছাড়তে হতো, একই সঙ্গে বেতনও কমাতে হতো বাকি ফুটবলারদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)