ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজঃ মিয়ামির জার্সিতে যে দিন মাঠে নামবেন মেসি
স্প্যানিশ ক্লাব বার্সেলোনা কিংবা এশিয়ার সৌদি আরবের ক্লাব আল হিলাল নয়, শেষমেশ বিশ্বকাপজয়ী লিওনেল মেসির পরবর্তী গন্তব্য আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। ইতোমধ্যেই মেসি নিজে এই ক্লাবে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। এক সাক্ষাৎকারে বিশ্বসেরা ফুটবলার মেসি বলেন, "আমি বার্সেলোনায় ফিরছি না, ইন্টার মিয়ামিতে যাচ্ছি। এদিকে, মেসির এই ঘোষণার পর থেকে সবার মনে একটাই প্রশ্ন ইন্টার মিয়ামির জার্সিতে কবে মাঠে নামবেন মেসি। "
ফ্রশি ক্লাব পিএসজির সঙ্গে ৩০ জুন চুক্তির মেয়াদ শেষে ১ জুলাই থেকে অফিশিয়ালি ইন্টার মিয়ামির ফুটবলার হয়ে যাবেন মেসি। মেজর সকার লিগে তার বেতনের সঠিক অঙ্ক জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মৌসুমপ্রতি ৫ কোটি ৪০ লাখ ডলার পারিশ্রমিক পাবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। এছাড়া অন্য কিছু খাত থেকেও আয়ের সুযোগ পাবেন মেসি।
ইন্টার মিয়ামিতে চুক্তির অংশ হিসেবে অ্যাপলের সাথে মুনাফা ভাগাভাগি এবং সেই সঙ্গে অ্যাডিডাসের শেয়ারের একটি অংশ পাবেন মেসি। স্ট্রিমিং প্যাকেজ এমএলএস সিজন প্লাসে সাইন আপ করে যেসব নতুন গ্রাহক তৈরি হবে, সেখান থেকে রাজস্বের একটি অংশ মেসিকে দেয়ার চিন্তা করছে অ্যাপল। অন্যদিকে অ্যাডিডাস কোম্পানি চিন্তা করছে, মেসি মেজর সকার লিগে খেললে তাদের মুনাফা বাড়বে। সেক্ষেত্রে তাকে একটি অংশ দেয়ার চিন্তাভাবনা করছে কোম্পানিটি।
এদিকে, ১ জুলাই মিয়ামির হয়ে আনুষ্ঠানিক চুক্তি করলেও সেদিনই মাঠে নামবেন না মেসি। ধারণা করা হচ্ছে, ২১ জুলাই লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে মিয়ামির জার্সি গায়ে অভিষেক হতে পারে মেসির।
উল্লেখ্য, বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে ২ বছরের চুক্তিতে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন মেসি। সেই পিএসজি থেকে এবার মিয়ামিতে যোগ দিতে চলেছেন ফুটবলের এই মহাতারকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)