ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বার্সেলোনা বা আল হিলাল নয়, অন্য যে ক্লাবে যাচ্ছেন মেসি
এশিয়ার সৌদি আরবের ক্লাব আল হিলালের দেয়া ১ বিলিয়নের প্রস্তাবে এমনিতেই তাক লাগার জোগাড় ফুটবলের খোজ রাখা মানুষদের, তার ওপর ক্রীড়া বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের খবরে তো অবস্থা পাগলপ্রায়। ইন্টার মিয়ামিতে যোগ দিলে চুক্তির অংশ হিসেবে অ্যাপলের সাথে মুনাফা ভাগাভাগি এবং সেই সঙ্গে অ্যাডিডাসের শেয়ারের একটি অংশ দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে মেসিকে।
এমনকি খেলা ছাড়ার পর নাকি এমএলএসের একটি ক্লাবের মালিকানাও দেয়া হবে তাকে! -এমন প্রস্তাবের পর আল হিলালের ১ বিলিয়ন ইউরোর প্রস্তাবও যৎসামান্যই মনে হচ্ছিল। এমন সিদ্ধান্ত ন্যেছে বিশ্বকাপ জয়ী ফুটবলার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
এরই মধ্যে নতুন করে বোমা ফাটিয়েছেন স্প্যানিশ সাংবাদিক গুইলেম বালাগ। তিনি জানিয়েছেন, ইন্টার মিয়ামির প্রস্তাবে সম্মত হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তাই বার্সেলোনা বা আল হিলাল নয়, মেসির পরবর্তী গন্তব্য হচ্ছে এমএলএসের ক্লাব ইন্টার মিয়ামি।
বুধবার (৭ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে এক টুইটে তিনি এই খবর জানান। তিনি লিখেছেন, 'মেসি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তার গন্তব্য: ইন্টার মিয়ামি।'
Messi has decided. His destination: Inter Miami
Leo Messi se va al Inter Miami
— Guillem Balague (@GuillemBalague) June 7, 2023
এর আগে দ্য অ্যাথলেটিক জানিয়েছিল, আর্জেন্টাইন অধিনায়ককে ইন্টার মিয়ামিতে ভেড়াতে এমএলএস এবং অ্যাপল মেসিকে আয়ের একটি অংশ দেয়ার বিষয়ে আলোচনা করেছে, যা নতুন গ্রাহকরা তাদের স্ট্রিমিং প্যাকেজ এবং এমএলএস সিজন সাইন আপ করলে তার লভ্যাংশ পাবেন তিনি। অ্যাডিডাস মেসির সঙ্গে তাদের মুনাফার একটা হিস্যা ভাগাভাগি চুক্তির প্রস্তাব দিচ্ছে বলেও জানা গেছে।
বালাগের এই টুইটের পর নতুন করে বাড়ল রহস্য। শেষমেশ কোথায় যাচ্ছেন মেসি? -উত্তরটা শুধু তিনিই দিতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)