ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির বিদায় ঘোষণায় চরম বিপদে পড়লো পিএসজি
কাতার মালিকানাধীন ফরাসি ক্লাব পিএসজিতে দুই বছরের সম্পর্কের ইতি টেনেছেন লিওনেল মেসি। চুক্তি অনুযায়ী আগামী ৩০ জুন পর্যন্ত প্যারিসে থাকছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে শনিবার (৩ জুন) পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। এদিকে, মেসির ক্লাব ছাড়ার ঘোষণার পরই লিগ ওয়ান চ্যাম্পিয়নদের ইনস্টাগ্রামে হু হু করে ফলোয়ার কমছে।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। ক্লাবটিতে যোগ দেওয়ার পর বিশ্বজুড়ে বিদ্যুতের গতিতে পিএসজির ফলোয়ার বাড়তে থাকে। তবে চলতি মৌসুমে ক্লাবের সঙ্গে তার বোঝাপড়া তেমন ভালো যাচ্ছিল না। তাই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পিএসজির সঙ্গে আর নতুন চুক্তিতে এগোয়নি মেসি।
এদিকে মেসির ক্লাব ছাড়ার কথা শুনেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পিএসজির অনুসারী কমতে থাকে। এখন পর্যন্ত ইনস্টাগ্রামে পিএসজির অনুসারী কমেছে প্রায় ১ মিলিয়ন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইনস্টাগ্রামে পিএসজির ফলোয়ার ৬৮ দশমিক ৬ মিলিয়ন, যা দুদিন আগেও ছিল ৬৯.৯ মিলিয়ন।
এদিকে লিগের শেষ ম্যাচে পিএসজিকে জয় উপহার দিতে পারেনি মেসি। ক্লেমন্তের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে কাতারি মালিকানাধীন ক্লাবটি। ম্যাচে একটি করে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও সার্জিও রামোস। শেষ ম্যাচে মেসি গোল না পেলেও পিএসজির হয়ে নিজের শেষ ম্যাচে গোল পেয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার রামোস।
এদিকে ক্লাব ছাড়ার ঘোষণার পর মেসির পরবর্তী গন্তব্য কোথায়, তা নিয়ে চলছে আলোচনা। বেশ কয়েকটি ক্লাবে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এর মধ্যে অন্যতম সৌদি ক্লাব আল হিলাল ও সাবেক ক্লাব বার্সেলোনা। স্প্যানিশ গণমাধ্যম ‘স্পোর্ত’ এর প্রতিবেদনে বলা হয়, ৬ জুন মেসিকে সই করানোর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিবে আল হিলাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)