ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রোনালদোর পথ হাটলেন মেসি-বেনজেমাসহ ৯ তারকা ফুটবলার
ফুটবল বিশ্বে ইতোমধ্যে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন পর্তুগাল সুপারস্টার সিআরসেভেন খ্যাত ক্রিশ্চিয়ানো রোনালদো। দেশটির শীর্ষ লিগের অন্যতম ক্লাব আল-নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। এবার তার পথ ধরে লিগটি কাঁপাতে যাচ্ছেন লিওনেল মেসি, করিম বেনজেমাসহ ৯ তারকা ফুটবলার। ফুটবল বিষয়ক জনপ্রিয় প্রভাবশালী সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
এরই মধ্যে জানা যায় যে রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদির অন্যতম সেরা ক্লাব আল-ইত্তেহাদে নাম লিখিয়েছেন ফরাসি ফরোয়ার্ড বেনজেমা। জানা যায় যে নতুন মৌসুম থেকে সেটির হয়ে খেলবেন এই তারকা ফুটবলার। তবে কিছু টা শারনা করা হচ্ছে মেসির দলে নাম লেখাবেন এই ফুটবলার।
পিএসজি ছেড়ে দিয়েছেন মেসি। এখন মুক্ত তিনি। শোনা যাচ্ছে, আল-হিলালের সঙ্গে চুক্তির দোরগোড়ায় পৌঁছে গেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। অবশ্য তাকে পাওয়ার ব্যাপারে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা, চেলসি, নিউক্যাসল ও ইন্টার মিয়ামি। তবে সৌদি ক্লাবের টাকার কাছে তারা পেরে উঠবে বলে মনে হচ্ছে না।
পিএসজি ছেড়ে দিয়েছেন ডিফেন্ডার সার্জিও রামোস। সতীর্থ মেসিকে অনুসরণ করে সৌদি প্রো লিগে যেতে পারেন তিনি। তবে কোন ক্লাবে যাবেন তা এখনও পরিষ্কার নয়।
লিগ ওয়ান ক্লাব মার্শেই ছেড়ে সৌদি যাওয়ার সম্ভাবনা আছে অ্যালেক্সিস সানচেজের। সেখানে গিয়েই ক্যারিয়ারের পরিসমাপ্তি টানতে চান তিনি। এর আগে আয় করতে চাচ্ছেন কাঁড়ি কাঁড়ি টাকা।
দীর্ঘদিন ধরে বার্সেলোনাকে সেবা দিয়ে আসছেন সার্জিও বুসকেটস। ক্যারিয়ারের সায়াহ্নে নতুন কিছু করে দেখাতে ইচ্ছুক তিনি। ফলে ক্যাম্প ন্যু ছেড়ে সৌদির কোনো ক্লাবের হয়ে বুটজোড়া তুলে রাখতে চান এ মিডফিল্ডার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)