ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাদ্রিদ ছেড়ে নতুন যে ক্লাবে যোগ দিলেন বেনজেমা

২০২৩ জুন ০৫ ১৭:০০:২৬

মাদ্রিদ ছেড়ে নতুন যে ক্লাবে যোগ দিলেন বেনজেমা

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণার পর থেকেই ধারণা করা হচ্ছিল সৌদি আরবের কোনো ক্লাবে যোগ দেবেন করিম বেনজেমা। অবশেষে, সেই আশঙ্কাই সত্যি হলো। দুই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল ইত্তেহাদের সঙ্গে চুক্তি করেছেন ফ্রান্সের এই তারকা ফুটবলার। এর ফলে, আবারও একই লিগে দেখা যাবে রোনালদো-বেনজেমাকে।

দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানিও জানান, বাৎসরিক ২০০ মিলিয়ন ইউরোতে আগামী ২০২৫ সালের জুন পর্যন্ত সৌদির ক্লাবটির হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন বেনজেমা। এছাড়া সুযোগ থাকছে চুক্তি নবায়নের।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ