ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চিরপ্রতিদ্বন্দ্বীর দলেই যুক্ত হচ্ছে মেসি
ফুটবল বিশ্বের ক্লাব গুলোর মধ্যে লা লিগার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে এক সময় লড়াই করতেন সাম্প্রতিক সময় সবচেয়ে জনপ্রিয় ফুটবলার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও সার্জিও রামোস। সময়ের পরিক্রমায় সতীর্থ হয়েছেন তারা। এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন দলকে জেতানর জন্য। চলতি মৌসুমে দুইজনই পিএসজির ক্যারিয়ারের ইতি টানলেন।
রামোসের নতুন গন্তব্য নিয়ে খেলাধুলা বিষয়ক জনপ্রিয় এক গণমাধ্যমে সেভাবে সংবাদ প্রকাশ না হলেও মেসির সম্ভাব্য তিন গন্তব্য নিয়ে গুঞ্জন রটছে অনেক দিন। এদিক থেকে এগিয়ে সৌদি আরবের ক্লাব আল হিলাল।
গত শনিবার (৩ জুন) পিএসজির হয়ে নিজেদের শেষ ম্যাচ খেলেন রামোস ও মেসি। ৩০ জুন পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির। মেসির জন্য বছরপ্রতি ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়ে রেখেছে আল হিলাল। মেসিকে পেতে প্রস্তুত সাবেক ক্লাব বার্সেলোনা ও আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামি।
মেসি যদি আল হিলালে যোগ দেয় তবে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী দলের সাবেক এক তারকাকে পাবেন সতীর্থ হিসেবে। আর তিনি হলেন করিম বেনজেমা। দীর্ঘ ১৪ বছর পর রিয়াল ছেড়েছেন বেনজেমা। গুঞ্জন রটেছে বেনজেমাও আল হিলালে যোগ দিচ্ছেন।
যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ক্লাবটি। তবে সৌদির ক্রীড়া মন্ত্রী আব্দুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল জানিয়েছেন, মেসি ও বেনজেমাকে সই করানোর প্রক্রিয়া চলছে। ঠিক সময়ে সব জানিয়ে দেয়া হবে।
মেসিকে বছর প্রতি ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে আল হিলাল। যা আল নাসর থেকে পাওয়া রোনালদোর বেতনের দ্বিগুণ। সেই কারণে মেসির না করা খুব কঠিন বলেই মনে করছে সৌদির ক্লাব। বেনজেমাকেও প্রতি বছর ৮৮৩ কোটি টাকার প্রস্তাব দিয়েছে তারা।
আল হিলাল আশাবাদী, দুই ফুটবলারকেই পাবে তারা। এ বার সৌদি প্রো লিগে তৃতীয় স্থানে শেষ করেছে আল হিলাল। পরের বার মেসি-বেনজেমার যুগলবন্দিকে মাজিমাত করতে চাইছে ক্লাবটি।
তবে এই লড়াইয়ে রয়েছে আরও একটি ক্লাব। সেটি সৌদির আল ইত্তিহাদ। তারাও বেঞ্জেমাকে নিতে চাইছে। কথাবার্তা চলছে। তবে আল হিলাল সেই দৌড়ে খানিকটা হলেও এগিয়ে আছে বলে খবর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)