ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাদ ব্রাজিল-আর্জেন্টিনা, টিকে আছে যে কয় দল
চলতি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ থেকে বাদ পড়েছে পাঁচ বারের চ্যাম্পিয়ন দল ব্রাজিল ও আর্জেন্টিনার মতো হেভিওয়েট দলগুলো। এখনও শিরোপার আশা বেঁচে আছে ইতালি, ইসরায়েল, উরুগুয়ে, নাইজেরিয়া, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের।
কলম্বিয়াকে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইতালি। সেমিফাইনালে ওঠেছে ইসরায়েলও। অন্যদিকে নাইজেরিয়া কোয়ার্টার ফাইনালে খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে, উরুগুয়ের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। রোববার (৪ জুন) রাত সাড়ে ১১টায় নাইজেরিয়া ও দক্ষিণ কোরিয়া, রাত ৩টায় উরুগুয়ে ও যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে।
ব্রাজিল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইসরায়েলের বিপক্ষে হেরে। যুব বিশ্বকাপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা শনিবার হেরেছে ২-৩ গোলে। ইতালির বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। পরে গ্রুপ পর্বে দুই জয়ে ঘুরে দাঁড়ায় দলটি। ডমিনিকান রিপাবলিকের বিরুদ্ধে ৬-০ গোলে ও নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে নকআউট পর্বের টিকিট পায় তারা। নকআউটে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পায় তিউনিসিয়াকে। সে ম্যাচেও ৪-১ গোলের জয় তুলে নেয় দলটি। কিন্তু কোয়ার্টার ফাইনালের বাধা উতরাতে পারল না তারা।
অন্যদিকে শেষ ষোলোয় আর্জেন্টিনা হেরেছে নাইজেরিয়ার কাছে। টুর্নামেন্টে তাদের যাত্রা শুরু হয়েছিল উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলের জয়ে। গ্রুপ পর্বে পরের দুই ম্যাচেও জয় পায় তারা। কিন্তু শেষ ষোলোয় ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি লিওনেল মেসির উত্তরসূরিরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)