ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর্জেন্টিনায় বর্ণবাদের শিকার ব্রাজিলিয়ান ফুটবলার
বর্তমানে কয়েক দিন আগে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন। এই ঘটনায় ফুটবল বিশ্বে তোলপাড় কম হয়নি। সাবেক-বর্তমান অনেক তারকা ফুটবলাররা এই বিষয়ে ব্যাপক সমালোচনাও করেছেন।
ওই ঘটনায় ভিনিসিয়ুসের কাছে ক্ষমা চেয়েছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক ব্রাজিলিয়ান ফুটবলারের সঙ্গে বর্ণবাদী আচরণের ঘটনা ঘটল।
এবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের ডিফেন্ডার রবার্ত রেনান। আর্জেন্টিনায় চলমান যুব বিশ্বকাপে তার সঙ্গে এমন ঘটনা ঘটেছে।
চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলোতে কাল আর্জেন্টিনার কিউদাদ দে লা প্লাতা স্টেডিয়ামে তিউনিসিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ব্রাজিল। সেই ম্যাচের প্রথমার্ধে লাল কার্ড দেখেন ব্রাজিলের রেনান। লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় রেনানকে উদ্দেশ করে গ্যালারি থেকে বর্ণবাদী মন্তব্য ছোড়ে দর্শকদের একাংশ।
এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও রেনানকে উদ্দেশ করে বর্ণবাদী মন্তব্য করা হয়। ম্যাচ শেষে রেনান সেগুলোর স্ক্রিনশট ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে বলেছে, ‘বর্ণবাদীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলগুলো স্থানীয় আদালতে আর ফিফাকে পাঠিয়েছে সিবিএফ। একই সঙ্গে শাস্তির জন্য অনুরোধও করা হয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ