ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে রিয়াল ছেড়ে নতুন যে ক্লাবে যাওয়ার ইচ্ছে বেনজেমার
ইউরোপের পাট চুকিয়ে সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার পর এবার মধ্যপ্রাচ্যের দেশটিতে যেতে আগ্রহ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদে তার এক সময়ের সতীর্থ ও ফরাসি সুপারস্টার করিম বেনজেমা।
চলতি মৌসুমেই রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বেনজেমার। তাই লস ব্লাঙ্কোস শিবিরে আর থাকতে চাইছেন না ব্যালন ডি'অরজয়ী এই তারকা। কিন্তু তার সম্ভাব্য নতুন ঠিকানা কোথায়, সে বিষয়ে কিছুই জানা ছিল না।
সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের বরাত দিয়ে 'গোলডটকম' জানায়, সৌদি আরবের একটি ক্লাব বেনজেমাকে পেতে ৪০০ মিলিয়নের অফার করেছে। এ নিয়ে যদিও এখনও নিজের মুখ খোলেননি এ ফরাসি তারকা।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, বুধবার (৩১ মে) রিয়াল সভাপতি পেরেজের সঙ্গে মিটিংয়ে বসেছিলেন বেনজেমা। রুদ্ধশ্বাস সেই মিটিংয়ে বেনজেমাকে চুক্তি নবায়নের জন্য অনেক চেষ্টা চালিয়ে করেন পেরেজ। তবে ব্যালন ডি'অরজয়ী ফরাসি ফরোয়ার্ড তা এড়িয়ে গেছেন।
ফলে গুঞ্জন উঠেছে, স্প্যানিশ ক্লাবটি ছেড়ে যাওয়ার পথে বেনজেমার আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি। এমনকি সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যেতে চান বলেও নাকি পেরেজকে জানিয়ে দিয়েছেন এই তারকা।
এদিকে ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতো জানিয়েছে, মাদ্রিদকে তিনি জানিয়ে দিয়েছেন যে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে তিনি নতুন চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হবেন না।
বিভিন্ন গণমাধ্যমগুলো জানিয়েছে, ইতোমধ্যে বেনজামা তার সতীর্থদের তার সিদ্ধান্তের কথাটি জানিয়েছেন। লিগের শেষ ম্যাচটাই হবে তার রিয়াল ক্যারিয়ারের শেষ ম্যাচ।
সে হিসেবে আগামী ৪ জুন অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচটিই হতে যাচ্ছে বেনজেমার রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ম্যাচ। যেটি অনুষ্ঠিত হবে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ